বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১১:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
শিবিরের ‘সাথী’ পদ হারিয়েছেন রাকসুর জিএস আম্মার ৪৯তম বিসিএসের চূড়ান্ত গেজেট প্রকাশ, শিক্ষা ক্যাডারে নিয়োগ পেলেন ৬১১ জন মরিয়মের বাবার আপসনামা দাখিল, জামিন পেলেন মাকসুদা; কারাগারেই নজরুল বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা ও পরিকল্পনার কথা বিশ্বমঞ্চে তুলে ধরেছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন প্রবীণদের আর্থিক নিরাপত্তা ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করবে সরকার : প্রধানমন্ত্রী দীর্ঘ সাড়ে ১৭ বছর কারাবাসের পরও রাজনৈতিক জনপ্রিয়তায় অটুট মামুন শাহজাদপুরে বিআরডিবির উদ্যোগে সমিতির সদস্যদের ঋণ ও গাছের চারা বিতরণ গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইফুর রহমানের বিরুদ্ধে সম্পদের পাহাড় ও ঠিকাদারি সিন্ডিকেট গড়ার অভিযোগ ভুল বিদ্যুৎ বিল: গ্রাহকের কাছে মন্ত্রীর দুঃখ প্রকাশ, জিএম বরখাস্ত আদালত থেকে বেরিয়ে তিশা বললেন, ‘দরকার হলে আরও পাঁচবার আসব’

আওয়ামী লীগ বিদেশ থেকে উঁকিঝুকিঁ দিচ্ছে, তৎপরতার মুরোদ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

  • আপডেট সময় সোমবার, ৩ আগস্ট, ২০২৬, ৩.৩৮ পিএম
ছবি: সংগৃহীত

টিডিএস ডেস্ক।



কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ দেশের বাইরে বসে উঁকিঝুকিঁ দিচ্ছে বলে দাবি করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তবে আগামী ৫ আগস্ট ঘিরে দলটির তৎপরতা চালানোর মুরোদ নেই বলে মন্তব্য করেন তিনি।
এ ছাড়া মন্ত্রী জানান, জুলাই গণ-অভ্যুত্থান দিবস (৫ আগস্ট) ঘিরে পুলিশকে আলাদা কোনো নির্দেশনা দেওয়া হয়নি।
আজ সোমবার দুপুরে সমসাময়িক বিষয় নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। এ সময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এসব তথ্য জানান তিনি।
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘৫ আগস্ট ঘিরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কোনো তৎপরতা চালানোর মুরোদ নেই, তারা বিদেশ থেকে মাঝেমধ্যে উঁকিঝুঁকি দিচ্ছে।
‘ জুলাই গণ-অভ্যুত্থান দিবস ঘিরে পুলিশ প্রশাসনকে কোনো বাড়তি নির্দেশনা দেওয়া হয়েছে কি না জানতে চাইলে মন্ত্রী বলেন, ‘৫ আগস্ট ঘিরে পুলিশ তার নিয়মিত কার্যক্রম পরিচালনা করবে। আলাদা কোনো নির্দেশনা নেই।’
পুলিশের সাবেক শীর্ষ কর্মকর্তা বেনজীর আহমেদ দুবাইয়ে জামিনে মুক্তি পেয়েছেন। তার সম্পর্কে জানতে চাইলে সালাহউদ্দিন আহমদ বলেন, ‘তাকে দুবাই ত্যাগ না করা শর্তে জামিন দিয়েছেন আমিরাতের আদালত।
বাংলাদেশ সরকার তার জামিন বাতিলের জন্য ল ফার্ম নিয়োগ করেছে।’
সম্প্রতি রাজধানীর কয়েকটি স্থান থেকে বোমা সদৃশ বস্তু উদ্ধার হয়েছে। এবিষয়ে এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘একাধিক জায়গায় বোমা উদ্ধারে কোনো যোগসূত্র আছে কি না, তা দেখা হচ্ছে। বোমা বিষয়ে শঙ্কিত হওয়ার কিছু নেই।’

ফটোকার্ড ডাউনলোড

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2023 The Daily Sky
Theme Developed BY ThemesBazar.Com