বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৫:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
অপেক্ষার প্রহর শেষ হচ্ছে কাল, রাষ্ট্রপতি পদে আগাম নাম প্রকাশ করবে না বিএনপি মহেশখালীতে কারিগরি ত্রুটি, এলএনজি সরবরাহ কমেছে ৬৩%, চট্টগ্রামে ৪০% ঘাটতি একযোগে পুলিশের ঊর্ধ্বতন ২৩ কর্মকর্তাকে রদবদল লিবিয়ার ‘গেমঘর’ থেকে ফেরা দুই যুবকের লোমহর্ষক বর্ণনা সুন্দরবনের শতবর্ষী স্মৃতি ‘বনরানী’ ও ‘বনকন্যা’ বিক্রি পরীক্ষা নয়, এবারও ফলের ভিত্তিতে একাদশে ভর্তি এমন বিভেদ চললে শেখ হাসিনা তালি বাজাবেন : রিজভী আওয়ামী লীগ বিদেশ থেকে উঁকিঝুকিঁ দিচ্ছে, তৎপরতার মুরোদ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ভূমি অফিসে ডিসি’র আকস্মিক অভিযান, চার কর্মকর্তা বরখাস্ত ছাগল–কাণ্ডের মতিউরের দুর্নীতি মামলার বিচার শুরু

আন্তর্জাতিক জ্যোতির্বিদদের গণনা অনুসারে সৌদি আরবে ঈদ বুধবার

  • আপডেট সময় সোমবার, ৮ এপ্রিল, ২০২৪, ২.২৪ পিএম
ছবি: সংগ্রহীত

আন্তর্জাতিক ডেস্ক॥

শেষ হয়ে আসছে রমজান মাস। মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান ঈদুল ফিতরের প্রস্তুতি নিতে শুরু হয়েছে। সেই সঙ্গে চলছে ঈদের চাঁদ দেখার তোড়জোড়। কারণ কবে ঈদুল ফিতর অনুষ্ঠিত হবে তা নির্ভর করছে চাঁদ দেখার ওপর।

এদিকে আন্তর্জাতিক জ্যোতির্বিদদের গণনা বলছে,  সৌদি আরবসহ তার পার্শ্ববর্তী দেশগুলোতে বুধবার (১০ এপ্রিল) পবিত্র ঈদুল ফিতর অনুষ্ঠিত হবে।

চন্দ্রবর্ষ হিসেবে প্রতিটি মাসই ২৯ অথবা ৩০ দিনে হয়ে থাকে। সেক্ষেত্রে এ বছর রোজা কতটি হবে তা নির্ভর করছে চাঁদ দেখার ওপর। সোমবার (৮ এপ্রিল) মধ্যপ্রাচ্যে ২৯টি রমজান হবে। আজ চাঁদ দেখা না গেলে রোজা ৩০টি পূর্ণ হবে।

সৌদি আরবে গত ১০ মার্চ ১৪৪৫ হিজরির রমজান মাসের চাঁদ দেখা যায়। ১১ মার্চ থেকে শুরু হয় রোজা। গত বছর সৌদিতে রমজান মাস ২৯ দিনের হয়েছিল।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2023 The Daily Sky
Theme Developed BY ThemesBazar.Com