বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৫:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
লিবিয়ার ‘গেমঘর’ থেকে ফেরা দুই যুবকের লোমহর্ষক বর্ণনা সুন্দরবনের শতবর্ষী স্মৃতি ‘বনরানী’ ও ‘বনকন্যা’ বিক্রি পরীক্ষা নয়, এবারও ফলের ভিত্তিতে একাদশে ভর্তি এমন বিভেদ চললে শেখ হাসিনা তালি বাজাবেন : রিজভী আওয়ামী লীগ বিদেশ থেকে উঁকিঝুকিঁ দিচ্ছে, তৎপরতার মুরোদ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ভূমি অফিসে ডিসি’র আকস্মিক অভিযান, চার কর্মকর্তা বরখাস্ত ছাগল–কাণ্ডের মতিউরের দুর্নীতি মামলার বিচার শুরু সম্মিলিত অংশগ্রহণেই পরিচ্ছন্ন বাংলাদেশ গড়া সম্ভব: প্রধানমন্ত্রী সমকামিতার অভিযোগ: ঢাকা বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলাবিধিতে কী আছে ক্ষেত থেকে ভোক্তা, কাঁচা মরিচের কেজিতে বেড়ে যাচ্ছে ২৫০-৩০০ টাকা

আবারও বাড়ল সোনার দাম: প্রতিভরি এখন ৮৭২৪৭ টাকা

  • আপডেট সময় রবিবার, ৪ ডিসেম্বর, ২০২২, ৭.২৭ এএম

এফবিডি ডেস্ক॥

 

বাংলাদেশের বাজারে সোনার দাম প্রতি ভরিতে ৩ হাজার ৩৩ টাকা বাড়ালো বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। ফলে আজ রবিবার (৪ ডিসেম্বর) থেকে ২২ ক্যারেটের প্রতি ভরি সোনা কিনতে লাগবে ৮৭ হাজার ২৪৭ টাকা।

 

শনিবার বাজুসের মূল্য নির্ধারণ ও পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান এম এ হান্নান আজাদ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

 

নতুন দর অনুযায়ী, আজ রবিবার (৪ ডিসেম্বর) থেকে ২২ ক্যারেটের প্রতি ভরি সোনা কিনতে খরচ হবে ৮৭ হাজার ২৪৭ টাকা, ২১ ক্যারেটের সোনা প্রতি ভরি ৮৩ হাজার ২৮১ টাকা, ১৮ ক্যারেটের সোনা প্রতি ভরি ৭১ হাজার ৩৮৪ টাকা, সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনা কিনতে লাগবে ৫৯ হাজার ৪৮৭ টাকা।

 

তবে, রুপার দাম অপরিবর্তিত রাখা হয়েছে। ক্যাটাগরি অনুযায়ী ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ১ হাজার ৫১৬ টাকা। ২১ ক্যারেটের রুপার দাম ১ হাজার ৪৩৫ টাকা, ১৮ ক্যারেটের রুপার দাম ১ হাজার ২২৫ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ৯৩৩ টাকায় অপরিবর্তিত আছে।

 

শনিবার ২২ ক্যারেটের সোনা প্রতি ভরি সোনা ৮৪ হাজার ২১৪ টাকা, ২১ ক্যারেটের সোনা প্রতি ভরি ৮০ হাজার ৩৬৫ টাকা, ১৮ ক্যারেটের সোনা প্রতি ভরি ৬৮ হাজার ৯৩৫ টাকা, সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনা বেচাকেনা হয়েছে ৫৬ হাজার ৬৮৭ টাকা।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2023 The Daily Sky
Theme Developed BY ThemesBazar.Com