শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সিরাজগঞ্জে ‎“গণতন্ত্রে সাংবাদিকদের ভূমিকা ও অধিকার রক্ষা” শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত শিক্ষক নাকি জুয়াড়ী? সিরাজগঞ্জ সরকারি ডিগ্রি কলেজ জুয়ার আড্ডায় পরিণত হওয়ার অভিযোগ পুলিশও জানে না মহাসড়কে এগুলো বৈধ না অবৈধ? সরকার বরাদ্দ দেয় সুরক্ষার জন্য, বালুদস্যুরা গ্রাস করে পৈতৃক সম্পত্তির মতো..! হাটিকুমরুল ইন্টারচেঞ্জের নির্মাণকাজ প্রায় শেষের পথে, ১৬ই ডিসেম্বর উদ্বোধনের সম্ভাবনা নির্বাহী প্রকৌশলীর কেরামতি, দুর্নীতি ধুয়ে ৭ দিনেই ‘পবিত্র’ সিরাজগঞ্জে ডিপিএইচই-এর বর্জ্য ব্যবস্থাপনা প্ল্যান্ট: সময় ও খরচ বেড়েছে, অগ্রগতি আটকে আছে একই জায়গায় ‘এক কোটি ২৮ লাখ তো নিছেন আপনারা সবাই’, সেই অডিওতে ফেঁসে গেছেন পুলিশ কর্মকর্তা ডিপিএইচই: অবশেষে দুর্নীতি ও অনিয়মের দায়ে পিডি তবিবর সাময়িক বরখাস্ত সারা দেশে ইন্টারনেট নিয়ে দুঃসংবাদ দিল বিএসসিসিএল

আবারও বেড়েছে মাথাপিছু আয়

  • আপডেট সময় সোমবার, ১৪ নভেম্বর, ২০২২, ১০.০৫ এএম

ডেস্ক রিপোর্ট॥

২০২০-২১ অর্থবছরে বাংলাদেশের মাথাপিছু আয় ছিল ২ হাজার ৫৯১ ডলার। সে হিসাবে বিগত ২০২১-২২ অর্থবছরে মাথাপিছু আয় বেড়েছে ২৩৩ ডলার।
চলমান অর্থনৈতিক সংকটেও আগের অর্থবছরের তুলনায় ২০২১-২২ অর্থবছরে বাংলাদেশে মাথাপিছু আয় বেড়েছে।
বিগত অর্থবছরে মাথাপিছু আয় হয়েছে ২ হাজার ৮২৪ ডলার। বর্তমান বিনিময় হার অনুযায়ী বাংলাদেশি মুদ্রায় এটি ২ লাখ ৮৭ হাজার ৬২৭ টাকা ৫১ পয়সা।
প্রধানমন্ত্রীর কার্যালয়ে সোমবার শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে উপস্থাপন করা মন্ত্রণালয় ও বিভাগগুলোর ২০২১-২২ অর্থছরের কার্যাবলী সংক্রান্ত বার্ষিক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
২০২০-২১ অর্থবছরে বাংলাদেশের মাথাপিছু আয় ছিল ২ হাজার ৫৯১ ডলার। সে হিসাবে বিগত অর্থবছরে মাথাপিছু আয় বেড়েছে ২৩৩ ডলার।
বৈঠক শেষে সচিবালয়ে সাংবাদিকদের ব্রিফিংয়ে বিস্তারিত জানান মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।
তিনি জানান, ২০২১-২২ অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধির হার ৭ দশমিক ২৫ (সাময়িক) শতাংশ। বাংলাদেশে মাথাপিছু আয় ২ হাজার ৮২৪ ডলার হয়েছে।
এ সময়ে রাজস্ব আদায় হয় ৩ লাখ ৪২ হাজার ৪০০ কোটি টাকা। রাজস্ব আদায় বৃদ্ধির হার ৪ দশমিক ১৮ শতাংশ। এ সময়ে বাংলাদেশের রপ্তানি ৩৪ দশমিক ৩৮ শতাংশ বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ৫২ দশমিক ০৮ বিলিয়ন ডলার।
সচিব জানান, ২০২১-২২ অর্থবছরে সরাসরি বৈদেশিক বিনিয়োগ হয় ৩ দশমিক ৪৪ বিলিয়ন ডলার। প্রবাসী বাংলাদেশিদের পাঠানো রেমিট্যান্স ২১ দশমিক ০৩ বিলিয়ন ডলার। এ সময়ে ৯ লাখ ৮৪ হাজার ৭৫৯ বাংলাদেশি কর্মী বিদেশে কাজ পান।
তিনি আরও জানান, বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে ১ হাজার ৮৩৬টি প্রকল্পে ব্যয় হয় ২ লাখ ৩ হাজার ৭৮৩ কোটি টাকা, যা বরাদ্দের ৯২ দশমিক ৮০ শতাংশ। এই অর্থবছরে ৩৩৩টি প্রকল্প শেষ হয়।
২০২১-২২ অর্থবছর শেষে ১৬ দশমিক ০৭ লাখ টন খাদ্যশস্য মজুত ছিল, যা বিগত অর্থবছরের তুলনায় ১০ দশমিক ৯৮ শতাংশ বেড়েছে। এই অর্থবছরে সার, সেচ কাজে বিদ্যুতের মতো খাতে সরকার ১৫ হাজার ১৭২ দশমিক ৭৯ কোটি টাকা ভর্তুকি দিয়েছে।

 

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2023 The Daily Sky
Theme Developed BY ThemesBazar.Com