বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৭:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
লিবিয়ার ‘গেমঘর’ থেকে ফেরা দুই যুবকের লোমহর্ষক বর্ণনা সুন্দরবনের শতবর্ষী স্মৃতি ‘বনরানী’ ও ‘বনকন্যা’ বিক্রি পরীক্ষা নয়, এবারও ফলের ভিত্তিতে একাদশে ভর্তি এমন বিভেদ চললে শেখ হাসিনা তালি বাজাবেন : রিজভী আওয়ামী লীগ বিদেশ থেকে উঁকিঝুকিঁ দিচ্ছে, তৎপরতার মুরোদ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ভূমি অফিসে ডিসি’র আকস্মিক অভিযান, চার কর্মকর্তা বরখাস্ত ছাগল–কাণ্ডের মতিউরের দুর্নীতি মামলার বিচার শুরু সম্মিলিত অংশগ্রহণেই পরিচ্ছন্ন বাংলাদেশ গড়া সম্ভব: প্রধানমন্ত্রী সমকামিতার অভিযোগ: ঢাকা বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলাবিধিতে কী আছে ক্ষেত থেকে ভোক্তা, কাঁচা মরিচের কেজিতে বেড়ে যাচ্ছে ২৫০-৩০০ টাকা

আবারও সংসদ নেতা শেখ হাসিনা, স্পিকার শিরীন শারমিন

  • আপডেট সময় বুধবার, ১০ জানুয়ারী, ২০২৪, ৩.১২ পিএম

ডেস্ক রিপোর্ট॥

আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা টানা চতুর্থবারের মতো সংসদ নেতা নির্বাচিত হয়েছেন। বুধবার আওয়ামী লীগের এমপিদের শপথ শেষে অনুষ্ঠিত দলের সংসদীয় দলের সভায় শেখ হাসিনাকে সংসদ নেতা নির্বাচিত করা হয়।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তার নাম প্রস্তাব করেন। নূর-ই-আলম চৌধুরী লিটন প্রস্তাবে সমর্থন জানান। পরে সর্বসম্মতিক্রমে তা গ্রহণ করা হয়।
সংসদ নেতা নির্বাচনের পাশাপাশি বৈঠকে সংসদ উপনেতাও নির্বাচিত করা হয়। একাদশ জাতীয় সংসদের উপনেতা বেগম মতিয়া চৌধুরীকে দ্বাদশ জাতীয় সংসদের উপনেতা করা হয়েছে।
এদিকে সংসদীয় দলের সভায় বর্তমান স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীকে আবারও স্পিকার হিসেবে নির্বাচনের সিদ্ধান্ত হয়।ডেপুটি স্পিকার শামসুল হক টুকুকেও রাখা হয় বহাল।
চিফ হুইপ নুর-ই-আলম চৌধুরী লিটনকেও বহাল রাখা হয়েছে তার পদে। তিনি আওয়ামী লীগের সংসদীয় দলের সেক্রেটারি হিসেবেও দায়িত্ব পালন করবেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2023 The Daily Sky
Theme Developed BY ThemesBazar.Com