বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৩:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
পরীক্ষা নয়, এবারও ফলের ভিত্তিতে একাদশে ভর্তি এমন বিভেদ চললে শেখ হাসিনা তালি বাজাবেন : রিজভী আওয়ামী লীগ বিদেশ থেকে উঁকিঝুকিঁ দিচ্ছে, তৎপরতার মুরোদ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ভূমি অফিসে ডিসি’র আকস্মিক অভিযান, চার কর্মকর্তা বরখাস্ত ছাগল–কাণ্ডের মতিউরের দুর্নীতি মামলার বিচার শুরু সম্মিলিত অংশগ্রহণেই পরিচ্ছন্ন বাংলাদেশ গড়া সম্ভব: প্রধানমন্ত্রী সমকামিতার অভিযোগ: ঢাকা বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলাবিধিতে কী আছে ক্ষেত থেকে ভোক্তা, কাঁচা মরিচের কেজিতে বেড়ে যাচ্ছে ২৫০-৩০০ টাকা দুবাইয়ে কারাগার থেকে মুক্তি পেয়েছেন বেনজীর নতুন ডিএজি-এএজিদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান অ্যাটর্নি জেনারেলের

আবারো বাড়ল সোনার দাম: ভরি এখন ৮২,৪৬৫ টাকা

  • আপডেট সময় রবিবার, ১৩ নভেম্বর, ২০২২, ৮.০৫ এএম

আবারো বাড়ল সোনার দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন-বাজুস দেশের বাজারে সোনার দাম প্রতি ভরিতে সর্বোচ্চ ২ হাজার ৩৩৩ টাকা বাড়িয়েছে। ফলে রবিবার (১৩ নভেম্বর) থেকে ২২ ক্যারেটের প্রতি ভরি সোনা কিনতে লাগবে ৮২ হাজার ৪৬৫ টাকা। যা শনিবার পর্যন্ত ছিল ৮০ হাজার ১৩২ টাকা।

শনিবার (১২ নভেম্বর) বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন-বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির ভাইস চেয়ারম্যান এনামুল হক ভূঁইয়া লিটন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

নতুন দাম অনুযায়ী, রবিবার থেকে ২২ ক্যারেট প্রতি ভরি সোনা কিনতে লাগবে ৮২ হাজার ৪৬৫ টাকা, ২১ ক্যারেট প্রতি ভরি ৭৮ হাজার ৭৩২, ১৮ ক্যারেট প্রতি ভরি ৬৭ হাজার ৪৭৭, সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনা কিনতে লাগবে ৫৫ হাজার ৫২১ টাকা।

তবে রুপার দাম অপরিবর্তিত রাখা হয়েছে। ক্যাটাগরি অনুযায়ী ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ১ হাজার ৫১৬ টাকা। ২১ ক্যারেটের রুপার দাম ১ হাজার ৪৩৫ টাকা, ১৮ ক্যারেটের রুপার দাম ১ হাজার ২২৫ এবং সনাতন পদ্ধতির রুপার দাম ৯৩৩ টাকায় অপরিবর্তিত আছে।

শনিবার ১২ নভেম্বর ২২ ক্যারেট প্রতি ভরি সোনা কিনতে লাগবে ৮০ হাজার ১৩২ টাকা, ২১ ক্যারেট প্রতি ভরি ৭৬ হাজার ৫১৬, ১৮ ক্যারেট প্রতি ভরি ৬৫ হাজার ৫৫২, সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনা কিনতে লাগবে ৫৪ হাজার ৩৫৫ টাকা।

 

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2023 The Daily Sky
Theme Developed BY ThemesBazar.Com