বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ১২:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার বরাদ্দ দেয় সুরক্ষার জন্য, বালুদস্যুরা গ্রাস করে পৈতৃক সম্পত্তির মতো..! হাটিকুমরুল ইন্টারচেঞ্জের নির্মাণকাজ প্রায় শেষের পথে, ১৬ই ডিসেম্বর উদ্বোধনের সম্ভাবনা নির্বাহী প্রকৌশলীর কেরামতি, দুর্নীতি ধুয়ে ৭ দিনেই ‘পবিত্র’ সিরাজগঞ্জে ডিপিএইচই-এর বর্জ্য ব্যবস্থাপনা প্ল্যান্ট: সময় ও খরচ বেড়েছে, অগ্রগতি আটকে আছে একই জায়গায় ‘এক কোটি ২৮ লাখ তো নিছেন আপনারা সবাই’, সেই অডিওতে ফেঁসে গেছেন পুলিশ কর্মকর্তা ডিপিএইচই: অবশেষে দুর্নীতি ও অনিয়মের দায়ে পিডি তবিবর সাময়িক বরখাস্ত সারা দেশে ইন্টারনেট নিয়ে দুঃসংবাদ দিল বিএসসিসিএল শজনে ভেবে লাজনা খাচ্ছেন কি? দুটির পার্থক্য জেনে রাখুন অস্তিত্ব হারাতে বসেছে তথ্য অধিকার আইন-২০০৯: বঞ্চিত তথ্য প্রত্যাশীরা হতাশ রাজশাহী মেডিকেলে আইসিইউর অপেক্ষায় এক মাসে ৯১ শিশুর মৃত্যু

আবারো ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়লো উত্তর কোরিয়া

  • আপডেট সময় মঙ্গলবার, ২ এপ্রিল, ২০২৪, ১১.৩৯ এএম
ছবি: সংগ্রহীত

আন্তর্জাতিক ডেস্ক॥

পারমাণবিক ক্ষমতাধর দেশ উত্তর কোরিয়া তার পূর্ব উপকূল থেকে সমুদ্রে মধ্যম-মাত্রার সন্দেহভাজন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। মঙ্গলবার ( ২ এপ্রিল) স্থানীয় সময় সকাল ৭টার দিকে রাজধানী পিয়ংইয়ং থেকে এটি নিক্ষেপ করা হয় বলে দাবি করেছে দক্ষিণ কোরিয়া।

দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অফ স্টাফ বলেছেন, নিক্ষেপের পর প্রায় ৬০০ কিলোমিটার দূরে সমুদ্রে পড়েছে এটি। জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ধারণা ৬৫০ কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে পারবে এটি। এছাড়া সর্বোচ্চ ১০০ কিলোমিটার উঁচুতে আঘাত হানতে সক্ষম ক্ষেপণাস্ত্রটি।

বিবৃতিতে ক্ষেপণাস্ত্রের সঠিক ধরন উল্লেখ করা হয়নি। তবে উত্তর কোরিয়া যে নতুন মধ্যবর্তী-পাল্লার হাইপারসনিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা করছে তা নিশ্চিত।

জাপান জানিয়েছে ক্ষেপণাস্ত্রটি তাদের এক্সক্লুসিভ ইকোনমিক জোনের (ইইজেড) বাইরে পড়েছে।

নতুন এই ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের করায় উত্তর কোরিয়ার নিন্দা করেছেন জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা। তিনি বলেছেন, এ ধরনের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ এই অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতাকে প্রভাবিত করছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2023 The Daily Sky
Theme Developed BY ThemesBazar.Com