শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ১০:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ব্যাংকে অডিট চলাকালে ম্যানেজারের ‘আত্মহত্যা’, নেপথ্যে কী? থানায় ৩ অডিট সদস্য শাহজাদপুরে কোটি টাকার খাস জমি জবরদখল: অভিযান চালিয়ে সরঞ্জাম জব্দ করল প্রশাসন ১৭ বছরে অর্থনীতি ধ্বংস করে গেছে স্বৈরাচার, পুনরুদ্ধারে লড়ছে সরকার: শামা ওবায়েদ নির্বাচনে বিজেপির প্রার্থী হলেন কোয়েল মল্লিক গরু ‘চুরি’ করে ছেলের বউভাত: গ্রেপ্তার বাবা ২০৩০ সালের মধ্যে শীর্ষ ৩০ অর্থনীতির একটি হতে পারে বাংলাদেশ: ইইউ রাষ্ট্রদূত জামিন নামঞ্জুর, আখতারুজ্জামান কারাগারে ২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২৫২ টাকা রাজধানীর বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর সওজের মদ্যপ প্রকৌশলীকে ঘিরে বিতর্ক, সরকারের ভাবমূর্তি  ক্ষুন্নের অভিযোগ

‘আর্থিক সেবা খাতে’ বাংলাদেশ ফাইন্যান্স পেল আইসিএসবি পুরস্কার

  • আপডেট সময় রবিবার, ১৮ ডিসেম্বর, ২০২২, ৮.৩৪ এএম

এফবিডি ডেস্ক॥

‘আর্থিক সেবা খাতে’ পুরস্কার জিতে নিলো বাংলাদেশ ফাইন্যান্স লিমিটেড। ২০২১ সালে সেরা করপোরেট গভর্নেন্স এক্সিলেন্স’র স্বীকৃতিস্বরুপ হিসেবেবাংলাদেশ ফাইন্যান্সকে ব্রোঞ্জ অ্যাওয়ার্ড দিয়েছে ইন্সটিটিউট অব চার্টার্ড সেক্রেটারিস অব বাংলাদেশ (আইসিএসবি)।

শনিবার সন্ধ্যায় রাজধানীর এক হোটেলে আয়োজিত নবম আইসিএসবি ন্যাশনাল অ্যাওয়ার্ড অনুষ্ঠানে ১৩টি ক্যাটাগরিতে বিভিন্ন প্রতিষ্ঠান ও সংস্থাকে এ পুরস্কার দেয়া হয়।

‘আর্থিক সেবা খাতে’ বাংলাদেশ ফাইন্যান্সের বোর্ড কতটা নিরপেক্ষ ও শক্তিশালী, ব্যবস্থাপনায় কতটা দক্ষ ও স্বচ্ছ, আন্ত নিরীক্ষা ব্যবস্থা কী পরিমাণ কার্যকরী, সামাজিক দায়বদ্ধতায় কতটা নিবেদিত- এসব বিষয় বিবেচনায় নিয়ে ব্রোঞ্জ পুরস্কারের জন্য প্রতিষ্ঠানটিকে স্বীকৃতি দেয়া হয়।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানের কাছ থেকে বাংলাদেশ ফাইন্যান্সের পক্ষে ব্রোঞ্জ অ্যাওয়ার্ড নেন প্রতিষ্ঠানটির ভাইস-চেয়ারম্যান ইকবাল উদ্দীন আহমেদ, ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. কায়সার হামিদ এবং কোম্পানি সচিব মুন্সী আবু নাঈম এসিএস।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান, বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন, বাণিজ্য সচিব তপন কান্তি ঘোষ, আইসিএসবি’র সভাপতি মো. আসাদ উল্লাহসহ অন্যরা। বাংলাদেশ ফাইন্যান্সের এমন স্বীকৃতিতে প্রতিষ্ঠানটিকে অভিনন্দন জানান আমন্ত্রিত অতিথিরা।

 

 

ফটোকার্ড ডাউনলোড

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2023 The Daily Sky
Theme Developed BY ThemesBazar.Com