শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৯:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
অপেক্ষার প্রহর শেষ হচ্ছে কাল, রাষ্ট্রপতি পদে আগাম নাম প্রকাশ করবে না বিএনপি মহেশখালীতে কারিগরি ত্রুটি, এলএনজি সরবরাহ কমেছে ৬৩%, চট্টগ্রামে ৪০% ঘাটতি একযোগে পুলিশের ঊর্ধ্বতন ২৩ কর্মকর্তাকে রদবদল লিবিয়ার ‘গেমঘর’ থেকে ফেরা দুই যুবকের লোমহর্ষক বর্ণনা সুন্দরবনের শতবর্ষী স্মৃতি ‘বনরানী’ ও ‘বনকন্যা’ বিক্রি পরীক্ষা নয়, এবারও ফলের ভিত্তিতে একাদশে ভর্তি এমন বিভেদ চললে শেখ হাসিনা তালি বাজাবেন : রিজভী আওয়ামী লীগ বিদেশ থেকে উঁকিঝুকিঁ দিচ্ছে, তৎপরতার মুরোদ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ভূমি অফিসে ডিসি’র আকস্মিক অভিযান, চার কর্মকর্তা বরখাস্ত ছাগল–কাণ্ডের মতিউরের দুর্নীতি মামলার বিচার শুরু

আল-আমীন কেমিক্যালের এজিএম সম্পন্ন

  • আপডেট সময় রবিবার, ৪ ডিসেম্বর, ২০২২, ৮.২৫ এএম

এফবিডি ডেস্ক॥

শেয়ারবাজারে তালিকাভুক্ত আল-আমীন কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩ ডিসেম্বর) ফরিদপুরে বিসিক শিল্পনগরীতে প্রতিষ্ঠানটির কারখানা প্রাঙ্গনে এ সভা অনুষ্ঠিত হয়।

২০২১ সালের ১৬ সেপ্টেম্বর আল-আমীন কেমিক্যাল ইন্ডাস্ট্রিজকে পুঁজিবাজারের ওভার দ্য কাউন্টার মার্কেট থেকে এসএমই মার্কেটে স্থানান্তর করে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। চলতি বছরের ৩০ মে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের দুই প্রতিষ্ঠানকে আল-আমীন কেমিক্যাল অধিগ্রহণের অনুমতি দেয় বিএসইসি। পরে মোনার্ক মার্ট (জাভেদ এ মতিন প্রতিনিধিত্বকারী) ২.৪০ শতাংশ এবং মোনার্ক এক্সপ্রেস আল-আমিন কেমিক্যালের ৪.৮০ শতাংশ শেয়ার ক্রয় করে।

২০০২ সালে দেশের শেয়ারবাজারে তালিকাভুক্ত হয় আল-আমীন কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড। ঢাকা স্টক এক্সচেঞ্জে কোম্পানিটির শেয়ার সর্বশেষ লেনদেন হয়েছিল ১৫ টাকায়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2023 The Daily Sky
Theme Developed BY ThemesBazar.Com