বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৭:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
অপেক্ষার প্রহর শেষ হচ্ছে কাল, রাষ্ট্রপতি পদে আগাম নাম প্রকাশ করবে না বিএনপি মহেশখালীতে কারিগরি ত্রুটি, এলএনজি সরবরাহ কমেছে ৬৩%, চট্টগ্রামে ৪০% ঘাটতি একযোগে পুলিশের ঊর্ধ্বতন ২৩ কর্মকর্তাকে রদবদল লিবিয়ার ‘গেমঘর’ থেকে ফেরা দুই যুবকের লোমহর্ষক বর্ণনা সুন্দরবনের শতবর্ষী স্মৃতি ‘বনরানী’ ও ‘বনকন্যা’ বিক্রি পরীক্ষা নয়, এবারও ফলের ভিত্তিতে একাদশে ভর্তি এমন বিভেদ চললে শেখ হাসিনা তালি বাজাবেন : রিজভী আওয়ামী লীগ বিদেশ থেকে উঁকিঝুকিঁ দিচ্ছে, তৎপরতার মুরোদ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ভূমি অফিসে ডিসি’র আকস্মিক অভিযান, চার কর্মকর্তা বরখাস্ত ছাগল–কাণ্ডের মতিউরের দুর্নীতি মামলার বিচার শুরু

আশুলিয়ায় ১৫০ কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা

  • আপডেট সময় বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৪, ১২.৫৬ পিএম
ছবি: সংগ্রহীত

টিডিএস ডেস্ক॥

চলমান শ্রমিক অসন্তোষের পরিপ্রেক্ষিতে সাভারের আশুলিয়ার অন্তত ১৫০টি কারখানা শ্রম আইনের ১৩(১) ধারায় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।
জানা গেছে, চলমান শ্রমিক অসন্তোষের কারণে গতকাল আশুলিয়ার ৭০ থেকে ৮০টি কারখানা বন্ধ ঘোষণা করা হয়। আজ সব মিলিয়ে অন্তত ১৪০ থেকে ১৫০টি কারখানা বন্ধ দেখা গেছে।
আজ সকাল ৮টা থেকে থেকে হামিম গ্রুপ, শারমিন গ্রুপসহ আশুলিয়া থানাধীন ইয়ারপুর ও আশুলিয়া ইউনিয়নে অবস্থিত (জামগড়া থেকে জিরাবো, জিরাবো থেকে বিশমাইল ও টংগাবাড়ী থেকে বঙ্গবন্ধু রোড এলাকা) ১৪০ থেকে ১৫০টি ফ্যাক্টরি বন্ধ দেখা যায়।
এদিকে, ফ্যাক্টরিগুলোর গেটে বন্ধের নোটিশ দেখে শ্রমিকরা আশপাশের গলিতে অবস্থান করছেন। সম্ভাব্য পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনা, শিল্প পুলিশ, বিজিবি ও র‌্যাব টহলরত আছে।
তবে শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার সারোয়ার আলম জানান, আশুলিয়া শিল্পাঞ্চলে অনির্দিষ্টকালের জন্য ৮৬টি কারখানা বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এছাড়া ১৩৩টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনা, শিল্প পুলিশ, বিজিবি ও র‌্যাব টহল অব্যাহত রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2023 The Daily Sky
Theme Developed BY ThemesBazar.Com