শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৪:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
অন্যকে নসিহত করার আগে নিজের ঘর সামলান: জামায়াতকে প্রধানমন্ত্রী ই-সিগারেট ও নিকোটিন পাউচ নিষিদ্ধের দাবি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের মিষ্টির পদত্যাগ গ্রহণ করে আসন শূন্য ঘোষণা বাকৃবি শিক্ষার্থীদের সাফল্য: ফুড সিস্টেমস ইনোভেশন চ্যালেঞ্জে শীর্ষ ছয়ে বাংলাদেশ জান্নাতুল টুম্পার নির্দেশনায় প্রথমবার অভিনয়ে তমালিকা ও সাঈদ বাবু স্পিকারের সঙ্গে দেখা করলেন ফেরদৌসী মিষ্টি, পদত্যাগের প্রশ্নে বললেন ‘তদন্ত হোক’ জমি ঘুস: উপ-সচিবসহ পাঁচজনের নামে মামলা সাংবাদিকের বাড়িতে হামলা-লুটপাট: জড়িতদের গ্রেপ্তারের দাবিতে হাটিকুমরুলে মানববন্ধন দন্তচিকিৎসক, পানির লাইনের মিস্ত্রি যেভাবে উড়োজাহাজ ‘বিধ্বস্ত’ হওয়া ঠেকান ফেনীর ‘মুহুরী-কহুয়া’ সেচ প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

আ.লীগের সব পদ থেকে এমপি পঙ্কজ দেবনাথকে অব্যাহতি

  • আপডেট সময় সোমবার, ১২ সেপ্টেম্বর, ২০২২, ১২.১৩ পিএম

বরিশাল প্রতিনিধি॥

বরিশাল-৪ আসনের সংসদ সদস্য পঙ্কজ দেবনাথকে দলীয় সব পদ থেকে অব্যাহতি দিয়েছে আওয়ামী লীগ। দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে তার বিরুদ্ধে এ ব্যবস্থা গ্রহণ করেছে দল।

কেন্দ্রীয় আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত আদেশে এ সিদ্ধান্ত জানানো হয়। রোববার ওই আদেশে স্বাক্ষর করেন বিপ্লব বড়ুয়া। তবে আজ সোমবার বিষয়টি গণমাধ্যমে আসে।

ওই আদেশে আগামী ১৫ দিনের মধ্যে পঙ্কজ দেবনাথের লিখিত জবাব কেন্দ্রীয় দপ্তর বিভাগে জমা দিতে বলা হয়েছে।

অব্যাহতির বিষয়টি নিশ্চিত করে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট তালুকদার মো. ইউনুস জানিয়েছেন, কার্যনির্বাহী সংসদ সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী প্রাতিষ্ঠানিক শৃঙ্খলা ভঙ্গের কারণে তাকে জেলা আওয়ামী লীগের উপদেষ্টা পদ এবং দলীয় সব পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এ সংক্রান্ত নির্দেশনা আমরা পেয়েছি।

বরিশাল-৪ আসনের সংসদ সদস্য পঙ্কজ দেবনাথ বলেন, দলের পাঠানো অব্যাহতির চিঠি আমি পেয়েছি। তবে এর বেশি কোনো কথা বলতে রাজি হননি এই সংসদ সদস্য।

ফটোকার্ড ডাউনলোড

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2023 The Daily Sky
Theme Developed BY ThemesBazar.Com