শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৪:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
অন্যকে নসিহত করার আগে নিজের ঘর সামলান: জামায়াতকে প্রধানমন্ত্রী ই-সিগারেট ও নিকোটিন পাউচ নিষিদ্ধের দাবি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের মিষ্টির পদত্যাগ গ্রহণ করে আসন শূন্য ঘোষণা বাকৃবি শিক্ষার্থীদের সাফল্য: ফুড সিস্টেমস ইনোভেশন চ্যালেঞ্জে শীর্ষ ছয়ে বাংলাদেশ জান্নাতুল টুম্পার নির্দেশনায় প্রথমবার অভিনয়ে তমালিকা ও সাঈদ বাবু স্পিকারের সঙ্গে দেখা করলেন ফেরদৌসী মিষ্টি, পদত্যাগের প্রশ্নে বললেন ‘তদন্ত হোক’ জমি ঘুস: উপ-সচিবসহ পাঁচজনের নামে মামলা সাংবাদিকের বাড়িতে হামলা-লুটপাট: জড়িতদের গ্রেপ্তারের দাবিতে হাটিকুমরুলে মানববন্ধন দন্তচিকিৎসক, পানির লাইনের মিস্ত্রি যেভাবে উড়োজাহাজ ‘বিধ্বস্ত’ হওয়া ঠেকান ফেনীর ‘মুহুরী-কহুয়া’ সেচ প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

ইঁদুরের গর্তে ঢুকে গেছে আওয়ামী লীগ: টুকু

  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৭ অক্টোবর, ২০২৪, ৮.৪৮ পিএম
ছবি: টিডিএস

স্টাফ রিপোর্টার


আওয়ামী লীগ ইঁদুরের গর্তে ঢুকে গেছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ীয় কমিটির সদস্য ও সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) বিকেলে সিরাজগঞ্জ শহরের বাজার স্টেশন চত্বরে জেলা বিএনপির এক সম্প্রীতির সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, দুইটা বছর। আমি আমার মাটি, আমি আমার ভাই, আমার রাজনৈতিক কর্মী ও আমার নেতা সবাইকে ছেড়ে বিদেশ ছিলাম। কাজ করেছি, এ বাংলাদেশের মানুষের মুক্তির জন্য। অনেকে বলে টুকু পালিয়ে গেছে, আর ফিরে আসবে না। টুকু পালাই নাই। সরকার জানতো টুকু কোথায় আছে, সরকার দেখেছে আমি ওয়াশিংটনে বসে মিটিং করছি। সরকার দেখেছে ইংল্যান্ডের পার্লামেন্টে মিটিং করছি। সরকার জানে আমি ব্যাংকককে বসে আছি। কিন্তু তোমাদের (আওয়ামী লীগ) মতো ইঁদুরের গর্তে ঢুকি নাই। আমার দলেরও কিছু নেতা বলেছে টুকু শেষ হয়ে গেছে। টুকুকে দরকার নাই। আমি এ মাটিতে এসেছি। টুকুর পরিবার কোনদিনও পালাইয়া যায় নাই। টুকুর পরিবার সিরাজগঞ্জের মানুষের পাশে ছিল, আগামীতেও থাকবে।

ছবি: টিডিএস

টুকু নেতাকর্মীদের উদ্দেশ্য করে বলেন আমি বুঝি, তোমাদের মনের ভাষা। আমি বুঝি, আওয়ামী লীগের ১৬ বছরের অত্যাচারের কথা। কিন্তু আমাদের বেশি উচ্ছ্বসিত হওয়া যাবে না। আমরা মুসলমান, কোরআন আমাদের শিক্ষা দিয়েছে, কোনো কিছুই বেশি ভালো না। বেশি করলে ইজ্জত থাকে না। যেমন খুনি হাসিনার থাকে নাই। যারা মানুষের সঙ্গে খারাপ আচরণ করবে তাদের স্থান বিএনপিতে হবে না।

এ সময় জেলা বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য রুমানা মাহমুদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চুর সঞ্চালনায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক (রাজশাহী) আমিরুল ইসলাম আলীম।

জেলা বিএনপির সব স্তরের নেতাকর্মী ছাড়াও শত-শত ভক্তরা এ সম্প্রীতির সমাবেশ স্থলে সমবেত হন।

ফটোকার্ড ডাউনলোড

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2023 The Daily Sky
Theme Developed BY ThemesBazar.Com