মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৭:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
ব্যাংকে অডিট চলাকালে ম্যানেজারের ‘আত্মহত্যা’, নেপথ্যে কী? থানায় ৩ অডিট সদস্য শাহজাদপুরে কোটি টাকার খাস জমি জবরদখল: অভিযান চালিয়ে সরঞ্জাম জব্দ করল প্রশাসন ১৭ বছরে অর্থনীতি ধ্বংস করে গেছে স্বৈরাচার, পুনরুদ্ধারে লড়ছে সরকার: শামা ওবায়েদ নির্বাচনে বিজেপির প্রার্থী হলেন কোয়েল মল্লিক গরু ‘চুরি’ করে ছেলের বউভাত: গ্রেপ্তার বাবা ২০৩০ সালের মধ্যে শীর্ষ ৩০ অর্থনীতির একটি হতে পারে বাংলাদেশ: ইইউ রাষ্ট্রদূত জামিন নামঞ্জুর, আখতারুজ্জামান কারাগারে ২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২৫২ টাকা রাজধানীর বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর সওজের মদ্যপ প্রকৌশলীকে ঘিরে বিতর্ক, সরকারের ভাবমূর্তি  ক্ষুন্নের অভিযোগ

ইনোভেশন কনসাল্টিং জরিপ: বিএনপির ভোট ৪১.৩ শতাংশ, জামায়াতের ৩০.৩ ও এনসিপির ৪.১০

  • আপডেট সময় বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫, ৩.২৫ পিএম


স্টাফ রিপোর্টার॥



আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে জরিপ করেছে বেসরকারি পরামর্শক প্রতিষ্ঠান ইনোভেশন কনসাল্টিং। তাদের জরিপ অনুযায়ী, ৩৯.১ শতাংশ মানুষ মনে করে আগামী নির্বাচনে বিএনপি সরকার গঠন করবে। অন্যদিকে ২৮.১ শতাংশ মানুষ মনে করে জামায়াত সরকার গঠন করবে।

বুধবার (২৪ সেপ্টেম্বর) এ জরিপ প্রকাশ করে সামাজিক সংগঠনটি।

আজ এক বৈঠকে জরিপের ফলাফল তুলে ধরেন ইনোভেশন কনসাল্টিংয়ের ব্যবস্থাপনা পরিচালক রুবাইয়াৎ সারওয়ার। ‘জনগণের নির্বাচন ভাবনা’ বিষয়ক এ জরিপে সহযোগিতা করেছে বিআরএআইএন ও ভয়েস ফর রিফর্ম নামের দুটি নাগরিক প্ল্যাটফর্ম। জরিপ অনুযায়ী, বিএনপিতে ভোট দেবে ৪১.০৩ শতাংশ মানুষ। আর জামায়াত ভোট পাবে ৩০.০৩ শতাংশ।

গত ৬ মাসে দুই দলেরই সামান্য ভোট কমেছে বলে জরিপে উঠে এসেছে।

ইনোভেশন কনসাল্টিংয়ের পরিচালিত জরিপের তথ্যমতে দেশের ৬টি বিভাগে এগিয়ে আছে বিএনপি। রংপুরে এগিয়ে আছে জামায়াত।  অন্যান্য দলের তুলনায় ভোটাররা জামায়াতের স্থানীয় রাজনৈতিক কার্যক্রম নিয়ে সন্তুষ্ট। তরুণ ভোটার এবং শিক্ষিত ভোটারদের কাছে এগিয়ে জামায়াত।

তাদের জরিপে উঠে এসেছে, গত ৬ মাসে আওয়ামী লীগের সমর্থন বেড়েছে সবচেয়ে বেশি ৪.৮০ শতাংশ। বিএনপির সমর্থন কমেছে ০.৪০ এবং জামায়াতের সমর্থন কমেছে ১.৩ শতাংশ।

যদি আওয়ামী লীগ আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে বা না করে তাহলে বিএনপি, জামায়াতসহ প্রায় সব দলের ভোট বাড়বে বলে উঠে এসেছে জরিপে। তাদের তথ্য অনুযায়ী, যদি আওয়ামী লীগ আগামী নির্বাচনে অংশগ্রহণ না করে তাহলে পছন্দ প্রকাশ করা ভোটারদের মধ্যে বিএনপির ভোট বেড়ে ৪৫.০৬ শতাংশ এবং জামায়াতের ভোট বেড়ে ৩৩.০৫ শতাংশ হবে।

এ ছাড়া এনসিপি ৪.০৮ শতাংশ, জাতীয় পার্টি ২.০১ শতাংশ ভোট পাবে।

আগামী নির্বাচনে দলীয় প্রতীক দেখে ১৪.৭ শতাংশ এবং প্রার্থীর যোগ্যতা ৬৫. ৫ শতাংশ ভোটার বিবেচনায় নেবেন।

জনগণ কাকে ভোট দেবে? ভবিষ্যতের সরকারের প্রতি জনগণের কী প্রত্যাশা? ভোটের সিদ্ধান্তকে প্রভাবিত করা সর্বোচ্চ গুরুত্বপূর্ণ বিষয়গুলো কী, আর মানুষ রাজনৈতিক দলগুলোর সঙ্গে কতটা সন্তুষ্ট? এসব বিষয় সামনে রেখে জরিপ চালিয়েছে ইনোভেশন।

এর আগে রবিবার (২১ সেপ্টেম্বর) জরিপের প্রথম পর্ব প্রকাশ করে ইনোভিশন কনসালটিং। সেখানে ছিল নির্বাচনী পরিবেশ ও অন্তর্বর্তীকালীন সরকারের কর্মদক্ষতার প্রতি জনগণের দৃষ্টিভঙ্গি।

এই জরিপে দেশের ৬৪ জেলার ১০ হাজার ৪১৩ জন উত্তরদাতা অংশ নিয়েছেন, যা ১৫০টি আসনের প্রতিনিধিত্ব করছে। এটি জাতীয় নির্বাচনী প্রবণতা নিয়ে এ পর্যন্ত পরিচালিত সবচেয়ে বড় ও বিস্তৃত ফেস-টু-ফেস হাউসহোল্ড সার্ভে বলে দাবি করেছে ইনভেশন।

ফটোকার্ড ডাউনলোড

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2023 The Daily Sky
Theme Developed BY ThemesBazar.Com