শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ১২:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
অপেক্ষার প্রহর শেষ হচ্ছে কাল, রাষ্ট্রপতি পদে আগাম নাম প্রকাশ করবে না বিএনপি মহেশখালীতে কারিগরি ত্রুটি, এলএনজি সরবরাহ কমেছে ৬৩%, চট্টগ্রামে ৪০% ঘাটতি একযোগে পুলিশের ঊর্ধ্বতন ২৩ কর্মকর্তাকে রদবদল লিবিয়ার ‘গেমঘর’ থেকে ফেরা দুই যুবকের লোমহর্ষক বর্ণনা সুন্দরবনের শতবর্ষী স্মৃতি ‘বনরানী’ ও ‘বনকন্যা’ বিক্রি পরীক্ষা নয়, এবারও ফলের ভিত্তিতে একাদশে ভর্তি এমন বিভেদ চললে শেখ হাসিনা তালি বাজাবেন : রিজভী আওয়ামী লীগ বিদেশ থেকে উঁকিঝুকিঁ দিচ্ছে, তৎপরতার মুরোদ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ভূমি অফিসে ডিসি’র আকস্মিক অভিযান, চার কর্মকর্তা বরখাস্ত ছাগল–কাণ্ডের মতিউরের দুর্নীতি মামলার বিচার শুরু

ইন্ট্রাকো নতুন গ্যাস ও সিএনজি স্টেশনের বাণিজ্যিক উৎপাদনে যেতে চায়

  • আপডেট সময় মঙ্গলবার, ১৩ ডিসেম্বর, ২০২২, ৮.১৮ এএম

এফবিডি ডেস্ক॥

শেয়ারবাজারে তালিকাভুক্ত ইন্ট্রাকো রি-ফুয়েলিং স্টেশন ৫টি এলপিজি অটোগ্যাস ও সিএনজি স্টেশনে বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, কোম্পানিটির ৯৪তম সভায় ৫টি অটোগ্যাস স্টেশনে বিনিয়োগের সিদ্ধান্ত অনুমোদন করা হয়। আর কোম্পানির ১৪তম এজিএমে শেয়ারহোল্ডারা এই বিষয়ে অনুমোদন দেয়। আগামী ১৮ ডিসেম্বর থেকে কোম্পানির দুইটি স্টেশন বাণিজ্যিক উৎপাদনে যাবে।

এছাড়া কোম্পানির পর্ষদ ৯৪তম সভায় ৫টি মাদার-ডটার সিএনজি স্টেশনের অনুমোদন দেয়।

গত ২৩ আগস্ট কোম্পানির বিশেষ সাধারণ সভায় (ইজিএম) ৫টি এলপিজি অটোগ্যাস এবং সিএনজি স্টেশনের অনুমোদন দেওয়া হয়।

তাদের নতুন ব্যবসার পরিধি রাজস্ব বাড়াবে এবং গ্রাহকের আরও বেশি চাহিদা পূরণে সক্ষম হবে বলে জানায় কোম্পানিটি।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2023 The Daily Sky
Theme Developed BY ThemesBazar.Com