বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার বরাদ্দ দেয় সুরক্ষার জন্য, বালুদস্যুরা গ্রাস করে পৈতৃক সম্পত্তির মতো..! হাটিকুমরুল ইন্টারচেঞ্জের নির্মাণকাজ প্রায় শেষের পথে, ১৬ই ডিসেম্বর উদ্বোধনের সম্ভাবনা নির্বাহী প্রকৌশলীর কেরামতি, দুর্নীতি ধুয়ে ৭ দিনেই ‘পবিত্র’ সিরাজগঞ্জে ডিপিএইচই-এর বর্জ্য ব্যবস্থাপনা প্ল্যান্ট: সময় ও খরচ বেড়েছে, অগ্রগতি আটকে আছে একই জায়গায় ‘এক কোটি ২৮ লাখ তো নিছেন আপনারা সবাই’, সেই অডিওতে ফেঁসে গেছেন পুলিশ কর্মকর্তা ডিপিএইচই: অবশেষে দুর্নীতি ও অনিয়মের দায়ে পিডি তবিবর সাময়িক বরখাস্ত সারা দেশে ইন্টারনেট নিয়ে দুঃসংবাদ দিল বিএসসিসিএল শজনে ভেবে লাজনা খাচ্ছেন কি? দুটির পার্থক্য জেনে রাখুন অস্তিত্ব হারাতে বসেছে তথ্য অধিকার আইন-২০০৯: বঞ্চিত তথ্য প্রত্যাশীরা হতাশ রাজশাহী মেডিকেলে আইসিইউর অপেক্ষায় এক মাসে ৯১ শিশুর মৃত্যু

ইভ্যালিকে চিঠি গ্রাহকের পাওনা টাকা ও তালিকা চেয়ে

  • আপডেট সময় মঙ্গলবার, ৬ ডিসেম্বর, ২০২২, ৭.৪৬ এএম

এফবিডি ডেস্ক॥

ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির পেমেন্ট গেটওয়েতে আটকে থাকা টাকার পরিমাণ এবং গ্রাহক তালিকা ১১ ডিসেম্বরের মধ্যে দাখিল করতে চিঠি দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। সম্প্রতি বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব মুহাম্মদ সাঈদ আলীর স্বাক্ষরিত এসংক্রান্ত একটি চিঠি ইভ্যালির চেয়ারম্যান শামীমা নাসরিনকে পাঠানো হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, ইভ্যালির পেমেন্ট গেটওয়েতে আটকে থাকা টাকার পরিমাণ এবং গ্রাহক তালিকা ১১ ডিসেম্বরের মধ্যে মন্ত্রণালয়ে পাঠানোর জন্য অনুরোধ করা হলো। সম্প্রতি ইভ্যালির নতুন চেয়ারম্যান শামীমা নাসরিন বাণিজ্য মন্ত্রণালয়ের সহযোগিতা কামনা করেন।

এই লক্ষ্যে ইভ্যালির ভবিষ্যৎ পরিকল্পনা বিস্তারিতভাবে মন্ত্রণালয়কে লিখিতভাবে উপস্থাপনের জন্য ইভ্যালির চেয়ারম্যানকে বলা হয়েছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2023 The Daily Sky
Theme Developed BY ThemesBazar.Com