বুধবার, ১০ জুন ২০২৬, ০৪:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার বরাদ্দ দেয় সুরক্ষার জন্য, বালুদস্যুরা গ্রাস করে পৈতৃক সম্পত্তির মতো..! হাটিকুমরুল ইন্টারচেঞ্জের নির্মাণকাজ প্রায় শেষের পথে, ১৬ই ডিসেম্বর উদ্বোধনের সম্ভাবনা নির্বাহী প্রকৌশলীর কেরামতি, দুর্নীতি ধুয়ে ৭ দিনেই ‘পবিত্র’ সিরাজগঞ্জে ডিপিএইচই-এর বর্জ্য ব্যবস্থাপনা প্ল্যান্ট: সময় ও খরচ বেড়েছে, অগ্রগতি আটকে আছে একই জায়গায় ‘এক কোটি ২৮ লাখ তো নিছেন আপনারা সবাই’, সেই অডিওতে ফেঁসে গেছেন পুলিশ কর্মকর্তা ডিপিএইচই: অবশেষে দুর্নীতি ও অনিয়মের দায়ে পিডি তবিবর সাময়িক বরখাস্ত সারা দেশে ইন্টারনেট নিয়ে দুঃসংবাদ দিল বিএসসিসিএল শজনে ভেবে লাজনা খাচ্ছেন কি? দুটির পার্থক্য জেনে রাখুন অস্তিত্ব হারাতে বসেছে তথ্য অধিকার আইন-২০০৯: বঞ্চিত তথ্য প্রত্যাশীরা হতাশ রাজশাহী মেডিকেলে আইসিইউর অপেক্ষায় এক মাসে ৯১ শিশুর মৃত্যু

ইরাকে বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা, বেশ কয়েকজন মার্কিন সেনা আহত

  • আপডেট সময় রবিবার, ২১ জানুয়ারী, ২০২৪, ১.৫৯ পিএম
ছবি: সংগ্রহীত

আন্তর্জাতিক ডেস্ক॥

ইরাকে বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা, বেশ কয়েকজন মার্কিন সেনা আহত

ইরাকে আল আসাদ নামে এক বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটেছে। এ হামলায় অন্তত একজন ইরাকিসহ বেশ কয়েকজন মার্কিন সেনা আহত হয়েছেন।

তবে তাদের সংখ্যা ঠিক কত তা প্রকাশ করা হয়নি।

স্থানীয় সময় শনিবার (২০ জানুয়ারি) সন্ধ্যায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং রকেট দিয়ে আল আসাদ বিমানঘাঁটি লক্ষ্য করে এ হামলা চালানো হয়।

রোববার (২১ জানুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

বিবিসি বলছে, ইরাকের পশ্চিমাঞ্চলে অবস্থিত ওই বিমানঘাঁটিতেই মূলত মার্কিন সেনারা অবস্থান করছেন। শনিবার সেই ঘাঁটিকে লক্ষ্য করে বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র ও রকেট নিক্ষেপ করা হয়। বেশিরভাগ ক্ষেপণাস্ত্রই আটকে দেওয়া হয়েছিল। কিন্তু কিছু ক্ষেপণাস্ত্র আকাশ প্রতিরক্ষা এড়িয়ে গিয়ে ঘাঁটিতে আঘাত করতে সক্ষম হয়। এতে অনির্দিষ্ট সংখ্যক মার্কিন সেনা সদস্য আহত হয়েছেন।

এ হামলার জন্য ইরান-সমর্থিত একটি মিলিশিয়া গোষ্ঠীকে দায়ী করেছে যুক্তরাষ্ট্র।

মার্কিন সেনাবাহিনীর সেন্ট্রাল কমান্ড বলেছে, গোষ্ঠীটি গত বছরের শেষের দিকে সংগঠিত হয়েছিল এবং ইরাকে পরিচালিত বেশ কয়েকটি ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠীর সদস্যরা রয়েছেন এতে। (সোর্স: বিবিসি)

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2023 The Daily Sky
Theme Developed BY ThemesBazar.Com