বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সিরাজগঞ্জ শহরজুড়ে অবৈধ ব্যাটারিচালিত রিকশার দাপট জাতিসংঘের ৮১তম অধিবেশনের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের আত্মহত্যার ঘটনায় মামলাটি এখন তদন্ত করবে ডিবি গাজী নজরুলের এমপি পদ থাকা নিয়ে প্রশ্ন, আচরণবিধি চায় টিআইবি উল্লাপাড়ায় ২১.২৭ কোটি টাকা ব্যয়ে নির্মিত ভূ-উপরিস্থ পানি শোধনাগার উদ্বোধন ‘রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন নজরুলের প্রথম স্ত্রী’ ছেলেকে জিম্মি করে মাকে দলবদ্ধ ধর্ষণ: অভিযুক্তদের বাড়িঘর ভাঙচুর ডিআইজিসহ ৩১ পদে বড়সড় রদবদল ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৭২ নতুন রোগী কিলোমিটারপ্রতি বাস ভাড়া বাড়ল ১৭ পয়সা

ইস্তাম্বুলে কম দামে খাবার কিনে প্রশংসায় ভাসছেন প্রধানমন্ত্রী

  • আপডেট সময় সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬, ৮.৫৯ পিএম

খাবার কেনার ছবি ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে

টিডিএস ডেস্ক:



জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক যাওয়ার পথে তুরস্কের ইস্তাম্বুলে যাত্রাবিরতির সময় নিজের ও স্ত্রী ডা. জোবাইদা রহমানের জন্য কম দামে খাবার কিনেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সোমবার ইস্তাম্বুলে খাবার কেনার একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ছবিটি প্রকাশের পর অনেকে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত জীবনযাপনে মিতব্যয়িতা ও সাধারণ মানুষের মতো কেনাকাটার বিষয়টি ইতিবাচকভাবে তুলে ধরেন।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব এএএম সালেহ শিবলী জানান, প্রধানমন্ত্রী, তার স্ত্রী ডা. জোবাইদা রহমান ও সফরসঙ্গীদের বহনকারী তুর্কি এয়ারলাইনসের উড়োজাহাজটি স্থানীয় সময় সকাল ১০টা ৫৫ মিনিটে ইস্তাম্বুল বিমানবন্দরে অবতরণ করে। সেখানে প্রায় ২ ঘণ্টা ৩৫ মিনিট যাত্রাবিরতির পর উড়োজাহাজটি নিউইয়র্কের উদ্দেশে রওনা হয়।

প্রধানমন্ত্রীর কম খরচে খাবার গ্রহণের বিষয়টি এর আগেও সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনায় আসে। গত ৭ সেপ্টেম্বর সংসদে বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান বলেন, প্রধানমন্ত্রীর দুপুরের খাবারের খরচ ১০০ থেকে ১৫০ টাকার মধ্যে হওয়ায় তিনি উৎসাহিত হয়েছেন। ওই সময় প্রধানমন্ত্রী তাকে ১৫০ টাকা ব্যয়ে দুপুরের খাবারের আমন্ত্রণও জানান।

এ ছাড়া চলমান জ্বালানি সংকটের মধ্যে সরকারি গাড়ির বহর ছোট করার উদ্যোগের বিষয়টিও প্রধানমন্ত্রীর ব্যয়সংযমের উদাহরণ হিসেবে আলোচনায় এসেছে।

ইস্তাম্বুলে খাবার কেনার ছবিকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন ধরনের প্রতিক্রিয়া দেখা গেলেও এসব প্রতিক্রিয়া ব্যবহারকারীদের ব্যক্তিগত মতামত।

প্রধানমন্ত্রী তারেক রহমান ২১ সেপ্টেম্বর নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়েন। তার সঙ্গে স্ত্রী ডা. জোবাইদা রহমানসহ ৩৮ সদস্যের একটি প্রতিনিধিদল রয়েছে। নিউইয়র্কে তিনি জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে বাংলাদেশের পক্ষে বক্তব্য দেওয়ার কথা রয়েছে।

ফটোকার্ড ডাউনলোড

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2023 The Daily Sky
Theme Developed BY ThemesBazar.Com