শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৪:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
অপেক্ষার প্রহর শেষ হচ্ছে কাল, রাষ্ট্রপতি পদে আগাম নাম প্রকাশ করবে না বিএনপি মহেশখালীতে কারিগরি ত্রুটি, এলএনজি সরবরাহ কমেছে ৬৩%, চট্টগ্রামে ৪০% ঘাটতি একযোগে পুলিশের ঊর্ধ্বতন ২৩ কর্মকর্তাকে রদবদল লিবিয়ার ‘গেমঘর’ থেকে ফেরা দুই যুবকের লোমহর্ষক বর্ণনা সুন্দরবনের শতবর্ষী স্মৃতি ‘বনরানী’ ও ‘বনকন্যা’ বিক্রি পরীক্ষা নয়, এবারও ফলের ভিত্তিতে একাদশে ভর্তি এমন বিভেদ চললে শেখ হাসিনা তালি বাজাবেন : রিজভী আওয়ামী লীগ বিদেশ থেকে উঁকিঝুকিঁ দিচ্ছে, তৎপরতার মুরোদ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ভূমি অফিসে ডিসি’র আকস্মিক অভিযান, চার কর্মকর্তা বরখাস্ত ছাগল–কাণ্ডের মতিউরের দুর্নীতি মামলার বিচার শুরু

উত্থানেও ৩০০ কোটিতেই আবদ্ধ লেনদেন

  • আপডেট সময় রবিবার, ২৭ নভেম্বর, ২০২২, ৯.৪৪ এএম

এফবিডি ডেস্ক॥

সপ্তাহের প্রথম কর্মদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। আজ ডিএসইতে টাকার অংকে লেনদেনও কিছুটা বেড়েছে। তবে আজও ডিএসইতে লেনদেন ৩০০ কোটির ঘরেই আবদ্ধ রয়েছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচক ও লেনদেন বেড়েছে।

ডিএসই-সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

রোববার ডিএসইতে ৩৩৯ কোটি ৭৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আজ ডিএসইতে ১৫ কোটি ৯৩ লাখ টাকা বেশি শেয়ার লেনদেন হয়েছে। গতকাল ডিএসইতে ৩২৩ কোটি ৮০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ১৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ২৩২ পয়েন্টে।

অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩৬৩ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ১২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ২০২ পয়েন্টে।

আজ ডিএসইতে ৩০৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৪৭টির, কমেছে ৪১টির এবং অপরিবর্তিত রয়েছে ২১৬টির।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। সিএসই সার্বিক সূচক সিএএসপিআই ৬২ পয়েন্ট বেড়েছে। আজ সিএসইতে ১৭ কোটি ৫৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

 

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2023 The Daily Sky
Theme Developed BY ThemesBazar.Com