বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৩:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার বরাদ্দ দেয় সুরক্ষার জন্য, বালুদস্যুরা গ্রাস করে পৈতৃক সম্পত্তির মতো..! হাটিকুমরুল ইন্টারচেঞ্জের নির্মাণকাজ প্রায় শেষের পথে, ১৬ই ডিসেম্বর উদ্বোধনের সম্ভাবনা নির্বাহী প্রকৌশলীর কেরামতি, দুর্নীতি ধুয়ে ৭ দিনেই ‘পবিত্র’ সিরাজগঞ্জে ডিপিএইচই-এর বর্জ্য ব্যবস্থাপনা প্ল্যান্ট: সময় ও খরচ বেড়েছে, অগ্রগতি আটকে আছে একই জায়গায় ‘এক কোটি ২৮ লাখ তো নিছেন আপনারা সবাই’, সেই অডিওতে ফেঁসে গেছেন পুলিশ কর্মকর্তা ডিপিএইচই: অবশেষে দুর্নীতি ও অনিয়মের দায়ে পিডি তবিবর সাময়িক বরখাস্ত সারা দেশে ইন্টারনেট নিয়ে দুঃসংবাদ দিল বিএসসিসিএল শজনে ভেবে লাজনা খাচ্ছেন কি? দুটির পার্থক্য জেনে রাখুন অস্তিত্ব হারাতে বসেছে তথ্য অধিকার আইন-২০০৯: বঞ্চিত তথ্য প্রত্যাশীরা হতাশ রাজশাহী মেডিকেলে আইসিইউর অপেক্ষায় এক মাসে ৯১ শিশুর মৃত্যু

উৎপাদন শুরু চট্টগ্রামে বঙ্গবন্ধু শিল্পনগরীতে

  • আপডেট সময় মঙ্গলবার, ৮ নভেম্বর, ২০২২, ১২.৪৭ পিএম

অর্থনীতি ডেস্ক॥

চট্টগ্রামের মিরসরাইয়ে বঙ্গবন্ধু শিল্পনগরীতে উৎপাদন শুরু করেছে কয়েকটি কারখানা। ব্যবসায়ীরা বলছেন, এতে কর্মসংস্থান বৃদ্ধির পাশাপাশি আমদানি-রফতানি বাণিজ্যও বাড়বে। বিনিয়োগকারীরা চান নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও পানি সরবরাহ নিশ্চিতসহ ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় উচু ভূমি।

চট্রগ্রামের সীতাকুন্ড, মিরসরাই ও ফেনীর সোনাগাজী উপকূলীয় এলাকার প্রায় ৩০ হাজার একর জায়গায় গড়ে উঠেছে বঙ্গবন্ধু শিল্পনগর। বিশাল এলাকাজুড়ে কয়েকবছর ধরে চলা কর্মযজ্ঞের সুফল পাওয়ার অপেক্ষা শেষ। নিপ্পন, ম্যাকডোনাল্ড স্টিলের মতো বিদেশি প্রতিষ্ঠানগুলোতে শুরু হয়েছে উৎপাদন কর্মকাণ্ড।

সর্বাধুনিক প্রযুক্তি নিয়ে ২০ একর জায়গায় প্রতিষ্ঠিত এশিয়ান পেইন্টস-এর কারখানাতেও চলছে উৎপাদন। বাণিজ্যিক উৎপাদনের জন্য প্রস্তুত আরও ৪টি প্রতিষ্ঠান। আনুষ্ঠানিকভাবে উদ্বোধন না হলেও এখন পুরোদমে চলছে উৎপাদন কাজ। কিছুদিনের মধ্যে এগুলো উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ইতোমধ্যে এই শিল্পনগরে বিদেশি বিনিয়োগ হয়েছে ৯২ মিলিয়ন মার্কিন ডলারের বেশি।

ব্যবসায়ীরা বলছেন, বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দার মুখেও দেশে নতুন কারখানা স্বপ্ন দেখাচ্ছে নতুন দিনের। দেশের বড় এই অর্থনৈতিক অঞ্চলের কারখানাগুলো উৎপাদনে যাওয়ায় বাস্তব রূপ পেল স্বপ্নের প্রকল্প। ২০২৩ সালের মধ্যে বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প নগরীতে আরও অন্তত ১০টি প্রতিষ্ঠান উৎপাদনে যাবে বলে জানিয়েছে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2023 The Daily Sky
Theme Developed BY ThemesBazar.Com