মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১২:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ব্যাংকে অডিট চলাকালে ম্যানেজারের ‘আত্মহত্যা’, নেপথ্যে কী? থানায় ৩ অডিট সদস্য শাহজাদপুরে কোটি টাকার খাস জমি জবরদখল: অভিযান চালিয়ে সরঞ্জাম জব্দ করল প্রশাসন ১৭ বছরে অর্থনীতি ধ্বংস করে গেছে স্বৈরাচার, পুনরুদ্ধারে লড়ছে সরকার: শামা ওবায়েদ নির্বাচনে বিজেপির প্রার্থী হলেন কোয়েল মল্লিক গরু ‘চুরি’ করে ছেলের বউভাত: গ্রেপ্তার বাবা ২০৩০ সালের মধ্যে শীর্ষ ৩০ অর্থনীতির একটি হতে পারে বাংলাদেশ: ইইউ রাষ্ট্রদূত জামিন নামঞ্জুর, আখতারুজ্জামান কারাগারে ২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২৫২ টাকা রাজধানীর বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর সওজের মদ্যপ প্রকৌশলীকে ঘিরে বিতর্ক, সরকারের ভাবমূর্তি  ক্ষুন্নের অভিযোগ

এক্সিম ব্যাংক টাওয়ার শাখা উদ্বোধন গুলশানে

  • আপডেট সময় রবিবার, ৪ ডিসেম্বর, ২০২২, ৮.৪৬ এএম

এফবিডি ডেস্ক॥

রাজধানীর গুলশানে এক্সিম ব্যাংকের ১৪৬তম শাখার (এক্সিম ব্যাংক টাওয়ার শাখা) উদ্বোধন করা হয়েছে। গতকাল শনিবার এক্সিম ব্যাংক টাওয়ারের মাল্টিপারপস হলরুমে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মো. নজরুল ইসলাম মজুমদার। এতে সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মো. ফিরোজ হোসেন।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন প্রাণ আরএফএলের পরিচালক উজমা চৌধুরী, স্থপতি ইকবাল হাবিব, মাস্কো গ্রুপের চেয়ারম্যান এম এ সবুর, ওডেল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শাহ্ মো. আব্দুল মহিতসহ বিশিষ্টজনরা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- এক্সিম ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্য নূরুল আমিন ফারুক, নাজমুস সালেহীন, মোহাম্মদ শহিদুল্লাহ, লে. কর্নেল (অব.) সিরাজুল ইসলাম, সংসদ সদস্য আনোয়ার হোসেন খান, পদ্মা ব্যাংকের চেয়ারম্যান নাফিজ সরাফাত, প্রাইম ব্যাংকের পরিচালক জাইম আহম্মেদ, আব্দুল মোনেম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এ এস এম মাইনুদ্দিন মোনেম, ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক শাহ্ মো. আব্দুল বারী, উপব্যবস্থাপনা পরিচালক জসীম উদ্দীন ভূঁইয়া ও মাকসুদা খানম, ব্যাংকের নির্বাহী, বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান এবং শাখা ব্যবস্থাপকরা।

ফটোকার্ড ডাউনলোড

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2023 The Daily Sky
Theme Developed BY ThemesBazar.Com