শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ১১:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
অপেক্ষার প্রহর শেষ হচ্ছে কাল, রাষ্ট্রপতি পদে আগাম নাম প্রকাশ করবে না বিএনপি মহেশখালীতে কারিগরি ত্রুটি, এলএনজি সরবরাহ কমেছে ৬৩%, চট্টগ্রামে ৪০% ঘাটতি একযোগে পুলিশের ঊর্ধ্বতন ২৩ কর্মকর্তাকে রদবদল লিবিয়ার ‘গেমঘর’ থেকে ফেরা দুই যুবকের লোমহর্ষক বর্ণনা সুন্দরবনের শতবর্ষী স্মৃতি ‘বনরানী’ ও ‘বনকন্যা’ বিক্রি পরীক্ষা নয়, এবারও ফলের ভিত্তিতে একাদশে ভর্তি এমন বিভেদ চললে শেখ হাসিনা তালি বাজাবেন : রিজভী আওয়ামী লীগ বিদেশ থেকে উঁকিঝুকিঁ দিচ্ছে, তৎপরতার মুরোদ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ভূমি অফিসে ডিসি’র আকস্মিক অভিযান, চার কর্মকর্তা বরখাস্ত ছাগল–কাণ্ডের মতিউরের দুর্নীতি মামলার বিচার শুরু

এডিবি ২০০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে বাংলাদেশকে

  • আপডেট সময় বুধবার, ৭ ডিসেম্বর, ২০২২, ৮.৫২ এএম

এফবিডি ডেস্ক॥

ক্ষুদ্রঋণ ব্যবস্থা শক্তিশালী করতে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) বাংলাদেশকে ২০০ মিলিয়ন ডলার ঋণ দেবে। মঙ্গলবার (৬ ডিসেম্বর) বাংলাদেশ সরকার ও এডিবির মধ্যে একটি ঋণচুক্তি স্বাক্ষরিত হয়েছে। বাংলাদেশ সরকারের পক্ষে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব শরীফা খান এবং এডিবির কান্ট্রি ডিরেক্টর এডিমন গিনটিং চুক্তিতে সই করেন।

পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) ‘মাইক্রো এন্টারপ্রাইজ ফাইন্যান্সিং অ্যান্ড ক্রেডিট এনহেন্সমেন্ট প্রজেক্ট’-এর মাধ্যমে ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানকে এ তহবিল সরবরাহ করবে।

এডিবির কান্ট্রি ডিরেক্টর এডিমন গিনটিং এ বিষয়ে বলেছেন, ‘ক্ষুদ্র উদ্যোক্তাদের সহায়তার মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি, গ্রামীণ দারিদ্র্য হ্রাস এবং শহর-গ্রামীণ অর্থনৈতিক বৈষম্য দূরীকরণে ভূমিকা রাখবে এই প্রকল্প।’

তিনি আরও বলেন, ‘করোনা মহামারি থেকে আর্থ-সামাজিক পুনরুদ্ধার এবং অর্থনীতিকে পুনরুজ্জীবিত করার জন্য ক্ষুদ্রঋণকে শক্তিশালী করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই উদ্যোগটি ঋণ ঝুঁকি হ্রাস করে বাণিজ্যিক ব্যাংক তহবিলকে বলিষ্ঠ করবে।’

এডিবি বাংলাদেশের অন্যতম প্রধান উন্নয়ন সহযোগী। সংস্থাটি এখন পর্যন্ত ২৭ দশমিক ২২ বিলিয়ন ডলার ঋণ সহায়তা দিয়েছে বাংলাদেশকে। এছাড়া, শূন্য দশমিক ৫৩৭ বিলিয়ন ডলারের অনুদান সহায়তা দিয়েছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2023 The Daily Sky
Theme Developed BY ThemesBazar.Com