বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৮ পূর্বাহ্ন

এনবিআরে বড় রদবদল

  • আপডেট সময় রবিবার, ৩০ আগস্ট, ২০২৬, ৭.০২ পিএম

টিডিএস ডেস্ক॥



জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) বিসিএস (কর) ক্যাডারে বড় রদবদল করা হয়েছে। সংস্থাটির অতিরিক্ত কর কমিশনার পদমর্যাদার ৩৬ কর্মকর্তাকে একযোগে বদলি করে নতুন কর্মস্থলে পদায়ন করা হয়েছে।

রোববার (৩০ আগস্ট) অভ্যন্তরীণ সম্পদ বিভাগের কর প্রশাসন-১ শাখা থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। প্রথম সচিব ওয়াকিল আহমদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বদলি ও পদায়নের এ আদেশ দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, বদলি হওয়া ৩৬ অতিরিক্ত কর কমিশনারকে দেশের বিভিন্ন কর অঞ্চল ও সংশ্লিষ্ট দপ্তরে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে।

ফটোকার্ড ডাউনলোড

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2023 The Daily Sky
Theme Developed BY ThemesBazar.Com