বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৭:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
অপেক্ষার প্রহর শেষ হচ্ছে কাল, রাষ্ট্রপতি পদে আগাম নাম প্রকাশ করবে না বিএনপি মহেশখালীতে কারিগরি ত্রুটি, এলএনজি সরবরাহ কমেছে ৬৩%, চট্টগ্রামে ৪০% ঘাটতি একযোগে পুলিশের ঊর্ধ্বতন ২৩ কর্মকর্তাকে রদবদল লিবিয়ার ‘গেমঘর’ থেকে ফেরা দুই যুবকের লোমহর্ষক বর্ণনা সুন্দরবনের শতবর্ষী স্মৃতি ‘বনরানী’ ও ‘বনকন্যা’ বিক্রি পরীক্ষা নয়, এবারও ফলের ভিত্তিতে একাদশে ভর্তি এমন বিভেদ চললে শেখ হাসিনা তালি বাজাবেন : রিজভী আওয়ামী লীগ বিদেশ থেকে উঁকিঝুকিঁ দিচ্ছে, তৎপরতার মুরোদ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ভূমি অফিসে ডিসি’র আকস্মিক অভিযান, চার কর্মকর্তা বরখাস্ত ছাগল–কাণ্ডের মতিউরের দুর্নীতি মামলার বিচার শুরু

এনায়েতপুরে নিখোঁজ দুই শিশুর লাশ উদ্ধার

  • আপডেট সময় রবিবার, ১২ মে, ২০২৪, ৭.৩১ পিএম
ছবি: দ্য ডেইলী স্কাই

এনায়েতপুর প্রতিনিধি:

রোববার সিরাজগঞ্জের এনায়েতপুরে এক দিন আগে নিখোঁজ হওয়া দুই শিশুর লাশ জমে থাকা পানি থেকে উদ্ধার করা হয়েছে। এনায়েতপুর থানার জালালপুর ইউনিয়নের জালালপুর গ্রামে ঘটনাটি ঘটে।

নিহত দুই শিশুর নাম মো: আবু বক্কার (৪) পিতা মো: রুবেল হোসেন এবং মো: ইয়াসিন (৫) পিতা মো: ইয়ামিন। তাদের বাড়ি শাহজাদপুর থানার সাতবাড়িয়া গ্রামে। মো: আবু বক্কার এবং মো: ইয়াসিন দুজনে সম্পর্কে খালাতো ভাই।’

নিহত দুই শিশুর পারিবারিক সূত্র জানা যায়, গত শনিবার জালালপুর নিহত দুই শিশুর মায়ের মামার বাড়ি বেড়াতে গীয়ে বালুর স্তুপে দুই ভাই খেলা করা অবস্থায় নিখোঁজ হয়। বিভিন্ন জায়গায় খোঁজ করেও পরিবারের লোকজন না পেয়ে এনায়েতপুর থানা পুলিশকে অবগত করেন।

সর্বশেষ রবিবার ওই দুই শিশুর ভাসমান লাশ জালালপুর গ্রামে জমে থাকা পানিতে দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে জানায়। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে।

নিহত শিশু আবু বক্কারের চাচা মামুন জানায়, আমার ভাবির মামার বাড়িতে বেড়াতে এসে নিখোঁজ হয় আমার ভাতিজা।

এনায়েতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: আব্দুর রাজ্জাক বলেন, ‍”আমরা লাশ উদ্ধার করেছি। তদন্ত হচ্ছে, তদন্ত রিপোর্ট আসলে মৃত্যুর আসল কারণ জানা যাবে।”

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2023 The Daily Sky
Theme Developed BY ThemesBazar.Com