শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
অপেক্ষার প্রহর শেষ হচ্ছে কাল, রাষ্ট্রপতি পদে আগাম নাম প্রকাশ করবে না বিএনপি মহেশখালীতে কারিগরি ত্রুটি, এলএনজি সরবরাহ কমেছে ৬৩%, চট্টগ্রামে ৪০% ঘাটতি একযোগে পুলিশের ঊর্ধ্বতন ২৩ কর্মকর্তাকে রদবদল লিবিয়ার ‘গেমঘর’ থেকে ফেরা দুই যুবকের লোমহর্ষক বর্ণনা সুন্দরবনের শতবর্ষী স্মৃতি ‘বনরানী’ ও ‘বনকন্যা’ বিক্রি পরীক্ষা নয়, এবারও ফলের ভিত্তিতে একাদশে ভর্তি এমন বিভেদ চললে শেখ হাসিনা তালি বাজাবেন : রিজভী আওয়ামী লীগ বিদেশ থেকে উঁকিঝুকিঁ দিচ্ছে, তৎপরতার মুরোদ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ভূমি অফিসে ডিসি’র আকস্মিক অভিযান, চার কর্মকর্তা বরখাস্ত ছাগল–কাণ্ডের মতিউরের দুর্নীতি মামলার বিচার শুরু

এম এল ডায়িংয়ের কারখানার গোডাউনে আগুন

  • আপডেট সময় মঙ্গলবার, ২৯ নভেম্বর, ২০২২, ৯.০৩ এএম

এফবিডি ডেস্ক॥

গাজিপুরের ভবানিপুরে এম এল ডায়িং লিমিটেডের একটি কারখানায় অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাত ১২ টা ৩০ মিনিটে কোম্পানিটির স্পিনিং ইউনিটের কারখানার গোডাউনে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এখন পর্যন্ত কারখানাটিতে আগুন নিয়ন্ত্রনের কাজ করছে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট।

মঙ্গলবার (২৯ নভেম্বর) কোম্পানিটির কারখানার গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা সম্পর্কে জানিয়ে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান বরাবর একটি চিঠি প্রেরণ করেছেন এম এল ডাইংয়ের কোম্পানি সচিব এ.কে.এম আতিকুর রহমান।

অগ্নিকান্ডের বিষয়টি নিশ্চিত করে অর্থসূচককে এম এল ডাইংয়ের কোম্পানি সচিব এ.কে.এম আতিকুর রহমান বলেন, কারখানার গোডাউনে মধ্যরাতে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার দুপুর ১ টা অব্দি কারখানার গোডাউনটির আগুন নিয়ন্ত্রনের কাজ করছে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট। আর এটি গোডাউন হওয়াতে সেখানে মানুষের উপস্থিতি কম থাকে তাই কোন প্রানহানীর সম্ভাবনা নেই।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2023 The Daily Sky
Theme Developed BY ThemesBazar.Com