বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সিরাজগঞ্জ শহরজুড়ে অবৈধ ব্যাটারিচালিত রিকশার দাপট জাতিসংঘের ৮১তম অধিবেশনের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের আত্মহত্যার ঘটনায় মামলাটি এখন তদন্ত করবে ডিবি গাজী নজরুলের এমপি পদ থাকা নিয়ে প্রশ্ন, আচরণবিধি চায় টিআইবি উল্লাপাড়ায় ২১.২৭ কোটি টাকা ব্যয়ে নির্মিত ভূ-উপরিস্থ পানি শোধনাগার উদ্বোধন ‘রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন নজরুলের প্রথম স্ত্রী’ ছেলেকে জিম্মি করে মাকে দলবদ্ধ ধর্ষণ: অভিযুক্তদের বাড়িঘর ভাঙচুর ডিআইজিসহ ৩১ পদে বড়সড় রদবদল ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৭২ নতুন রোগী কিলোমিটারপ্রতি বাস ভাড়া বাড়ল ১৭ পয়সা

এসএসসির খাতা পুনর্মূল্যায়নে ১২ লাখ আবেদন, নতুন নীতিমালার পরিকল্পনা: শিক্ষামন্ত্রী

  • আপডেট সময় সোমবার, ১৭ আগস্ট, ২০২৬, ৭.৪৩ পিএম

টিডিএস ডেস্ক॥



এসএসসি পরীক্ষার উত্তরপত্র পুনর্মূল্যায়ন নিয়ে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, এবার এসএসসির উত্তরপত্র পুনর্মূল্যায়নের জন্য বিপুলসংখ্যক আবেদন জমা পড়েছে। এরই মধ্যে প্রায় ১২ লাখেরও বেশি খাতা পুনর্মূল্যায়নের আবেদন জমা হয়েছে। বিপুলসংখ্যক আবেদন দেখে মনে হচ্ছে, প্রায় সব শিক্ষার্থীই তাদের খাতা পুনর্মূল্যায়ন করতে চাইছে।

সোমবার সকালে রাজধানী ঢাকার বনানীতে শেরাটন হোটেলে আয়োজিত ‘কিউএস বাংলাদেশ ফোরাম ২০২৬’- অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। এবারের সম্মেলনের প্রতিপাদ্য ছিল—‘বেঞ্চমার্ক বাংলাদেশ: বিল্ডিং ওয়ার্ল্ড-ক্লাস ইউনিভার্সিটিজ থ্রু গ্লোবাল স্ট্যান্ডার্ডস’। সম্মেলনে বাংলাদেশের ৯০টিরও বেশি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা অংশ নেন।

মন্ত্রী বলেন, এত বিপুলসংখ্যক উত্তরপত্র পুনর্মূল্যায়ন করা অত্যন্ত কষ্টসাধ্য। এ কারণে উত্তরপত্র পুনর্মূল্যায়নের ক্ষেত্রে নতুন নীতিমালা প্রণয়নের পরিকল্পনা করছে সরকার। নতুন নীতিমালায় কোন ধরনের উত্তরপত্র পুনর্মূল্যায়নের আওতায় আসবে, সে বিষয়টি নির্দিষ্ট করে দেওয়ার পরিকল্পনা রয়েছে।

বিদেশি শিক্ষার্থীদের বাংলাদেশে উচ্চশিক্ষার সুযোগ বাড়ানোর বিষয়েও সাংবাদিকদের সঙ্গে কথা বলেন শিক্ষামন্ত্রী। তিনি বলেন, বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করার পাশাপাশি বাংলাদেশে বিদেশি শিক্ষার্থীদের পড়াশোনার সুযোগ বৃদ্ধি করতে ভিসা নীতি সহজ করার উদ্যোগ নেওয়া হয়েছে।

এর ফলে বিদেশি শিক্ষার্থীরা তুলনামূলক সহজে বাংলাদেশের ভিসা পেতে পারবেন বলে জানান তিনি। বিদেশি শিক্ষার্থীদের আকৃষ্ট করতে পারলে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর আন্তর্জাতিক যোগাযোগ ও গ্রহণযোগ্যতা আরও বাড়বে বলেও মনে করেন মন্ত্রী।

শিক্ষামন্ত্রীর মতে, বিশ্বমানের বিশ্ববিদ্যালয় গড়ে তুলতে হলে শুধু অবকাঠামোগত উন্নয়ন যথেষ্ট নয়; গবেষণা, প্রযুক্তি, দক্ষতা উন্নয়ন, আন্তর্জাতিক সহযোগিতা এবং বৈশ্বিক মানদণ্ডের সঙ্গে সামঞ্জস্য রেখে উচ্চশিক্ষাব্যবস্থাকে এগিয়ে নিতে হবে। একই সঙ্গে দেশের মেধাবী শিক্ষক ও শিক্ষার্থীদের সক্ষমতাকে কাজে লাগিয়ে বাংলাদেশকে আন্তর্জাতিক শিক্ষার অন্যতম গন্তব্য হিসেবে প্রতিষ্ঠা করার লক্ষ্য নিয়ে এগিয়ে যেতে হবে।

সম্মেলনে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান প্রফেসর ড. মামুন আহমেদ মূল প্রবন্ধ উপস্থাপন করেন। অনুষ্ঠানে অ্যাসোসিয়েশন অব প্রাইভেট ইউনিভার্সিটিজ অব বাংলাদেশের চেয়ারম্যান ড. মো. সবুর খান, আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশের বোর্ড অব ট্রাস্টিজের সদস্য ইশতিয়াক আবেদিন এবং কিউএসের চিফ কমার্শিয়াল অফিসার জেসন নিউম্যান বক্তব্য দেন। কিউএস ইন্ডিয়ার চেয়ারম্যান ড. অশ্বিন ফার্নান্দেজ স্বাগত বক্তব্য দেন।

ফটোকার্ড ডাউনলোড

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2023 The Daily Sky
Theme Developed BY ThemesBazar.Com