শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০১:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
অপেক্ষার প্রহর শেষ হচ্ছে কাল, রাষ্ট্রপতি পদে আগাম নাম প্রকাশ করবে না বিএনপি মহেশখালীতে কারিগরি ত্রুটি, এলএনজি সরবরাহ কমেছে ৬৩%, চট্টগ্রামে ৪০% ঘাটতি একযোগে পুলিশের ঊর্ধ্বতন ২৩ কর্মকর্তাকে রদবদল লিবিয়ার ‘গেমঘর’ থেকে ফেরা দুই যুবকের লোমহর্ষক বর্ণনা সুন্দরবনের শতবর্ষী স্মৃতি ‘বনরানী’ ও ‘বনকন্যা’ বিক্রি পরীক্ষা নয়, এবারও ফলের ভিত্তিতে একাদশে ভর্তি এমন বিভেদ চললে শেখ হাসিনা তালি বাজাবেন : রিজভী আওয়ামী লীগ বিদেশ থেকে উঁকিঝুকিঁ দিচ্ছে, তৎপরতার মুরোদ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ভূমি অফিসে ডিসি’র আকস্মিক অভিযান, চার কর্মকর্তা বরখাস্ত ছাগল–কাণ্ডের মতিউরের দুর্নীতি মামলার বিচার শুরু

কামারখন্দে তীব্র শীত ও ঘন কুয়াশায় দুশ্চিন্তায় মৌচাষিরা

  • আপডেট সময় বুধবার, ২৪ জানুয়ারী, ২০২৪, ৬.৫৪ পিএম
ছবি: সংগ্রহীত

কামারখন্দ সংবাদদাতা॥

সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার মাঠে মাঠে এখন হলুদের সমারোহ। সরিষাখেতগুলো ফুলে ফুলে ভরা। এসব সরিষাখেতের পাশেই শত শত মৌ বাক্স বসিয়েছেন মৌচাষিরা। কিন্তু তীব্র শীত ও ঘন কুয়াশায় বিপাকে পড়েছেন তাঁরা। শৈত্যপ্রবাহ, কনকনে শীত আর ঘন কুয়াশার কারণে বাক্স থেকে বের হচ্ছে না মৌমাছি। এ ছাড়া মারা যাচ্ছে মৌমাছি। ফলে ব্যাহত হচ্ছে মধু সংগ্রহ।

জানা গেছে, উপজেলার রায়দৌলতপুর, রসুলপুর, বলরামপুরসহ বেশ কয়েকটি এলাকায় মাঠের পাশে শত শত মৌ বাক্স বসিয়েছেন ভ্রাম্যমাণ মৌচাষিরা। তবে সপ্তাহখানেক আগের টানা কয়েক দিনের বৈরী আবহাওয়া ও নতুন করে শীত জেঁকে বসায় এখন বিপাকে পড়েছেন তাঁরা। ইতিমধ্যে ভ্রাম্যমাণ প্রতিটি খামারি প্রায় ৫০ হাজার থেকে ১ লাখ টাকা সমমূল্যের মধু সংগ্রহ থেকে বঞ্চিত হয়েছেন। উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, উপজেলায় ৩ হাজার ৬৩৬ হেক্টর জমিতে সরিষার চাষ হয়েছে। এসব জমির পাশে প্রায় ৬০০ অধিক মৌ বাক্স পেতে মধু সংগ্রহ করছেন মৌচাষিরা।

গোপালগঞ্জ থেকে আসা মৌচাষি মোহাম্মদ ইয়াসিন বলেন, ‘গতবার এ সময়ে ৪০ মণ মধু সংগ্রহ করেছিলাম। এবার সংগ্রহ করেছি মাত্র ২০ মণ। এ বিষয়ে উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোছা. আতিকা সুলতানা বলেন, মাঠে গিয়ে তাঁদের নিরাপত্তাসহ সার্বিক বিষয়ে সহযোগিতা ও পরামর্শ দেওয়া হচ্ছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2023 The Daily Sky
Theme Developed BY ThemesBazar.Com