বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৩:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
পরীক্ষা নয়, এবারও ফলের ভিত্তিতে একাদশে ভর্তি এমন বিভেদ চললে শেখ হাসিনা তালি বাজাবেন : রিজভী আওয়ামী লীগ বিদেশ থেকে উঁকিঝুকিঁ দিচ্ছে, তৎপরতার মুরোদ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ভূমি অফিসে ডিসি’র আকস্মিক অভিযান, চার কর্মকর্তা বরখাস্ত ছাগল–কাণ্ডের মতিউরের দুর্নীতি মামলার বিচার শুরু সম্মিলিত অংশগ্রহণেই পরিচ্ছন্ন বাংলাদেশ গড়া সম্ভব: প্রধানমন্ত্রী সমকামিতার অভিযোগ: ঢাকা বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলাবিধিতে কী আছে ক্ষেত থেকে ভোক্তা, কাঁচা মরিচের কেজিতে বেড়ে যাচ্ছে ২৫০-৩০০ টাকা দুবাইয়ে কারাগার থেকে মুক্তি পেয়েছেন বেনজীর নতুন ডিএজি-এএজিদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান অ্যাটর্নি জেনারেলের

কারাবন্দিকে গাঁজা দিতে এসে ধরা পড়লেন ‘খালা’

  • আপডেট সময় সোমবার, ২৯ জানুয়ারী, ২০২৪, ১১.৫০ এএম
ছবি: সংগ্রহীত

ডেস্ক রিপোর্ট॥

খালা পরিচয়ে কেরাণীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে এক বন্দির সঙ্গে দেখা করতে গিয়ে গাঁজাসহ ধরা পড়েছেন এক নারী দর্শনার্থী। এ ঘটনায় তাকে সাজা দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

গাঁজা নিয়ে কারাবন্দির সঙ্গে সাক্ষাৎ করতে আসা ঐ নারীর নাম তাসলিমা বেগম। নিজেকে আল আমিন লিটন নামে ঐ বন্দির খালা পরিচয় দিয়েছিলেন তিনি।

রোববার রাতে কারাগারের সিনিয়র সুপার সুভাষ কুমার ঘোষ এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, কারাগারে হাজতি বন্দি মো. আল আমিন লিটনের খালা পরিচয়ে সাক্ষাৎ করতে আসেন তসলিমা বেগম নামে ঐ নারী। সাক্ষাৎকক্ষে প্রবেশের আগে গেটে নিয়োজিত নারী কারারক্ষীরা তার দেহ তল্লাশি করে ১১০ গ্রাম গাঁজা উদ্ধার করেন। পরে নিয়ম অনুযায়ী উপস্থিত সবার সামনে সেই গাঁজা পুড়িয়ে ফেলা হয়।

কারাগারের এ কর্মকর্তা আরো জানান, গাঁজা উদ্ধারের ঘটনায় কারাগারে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ঐ নারীকে সাজা দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং পুলিশের কাছে হস্তান্তর করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2023 The Daily Sky
Theme Developed BY ThemesBazar.Com