রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৮:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ব্যাংকে অডিট চলাকালে ম্যানেজারের ‘আত্মহত্যা’, নেপথ্যে কী? থানায় ৩ অডিট সদস্য শাহজাদপুরে কোটি টাকার খাস জমি জবরদখল: অভিযান চালিয়ে সরঞ্জাম জব্দ করল প্রশাসন ১৭ বছরে অর্থনীতি ধ্বংস করে গেছে স্বৈরাচার, পুনরুদ্ধারে লড়ছে সরকার: শামা ওবায়েদ নির্বাচনে বিজেপির প্রার্থী হলেন কোয়েল মল্লিক গরু ‘চুরি’ করে ছেলের বউভাত: গ্রেপ্তার বাবা ২০৩০ সালের মধ্যে শীর্ষ ৩০ অর্থনীতির একটি হতে পারে বাংলাদেশ: ইইউ রাষ্ট্রদূত জামিন নামঞ্জুর, আখতারুজ্জামান কারাগারে ২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২৫২ টাকা রাজধানীর বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর সওজের মদ্যপ প্রকৌশলীকে ঘিরে বিতর্ক, সরকারের ভাবমূর্তি  ক্ষুন্নের অভিযোগ

কার্বন নিঃসরণ ৫০ শতাংশ কমানোর ঘোষণা যুক্তরাষ্ট্রের!

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২২ এপ্রিল, ২০২১, ৫.০৩ পিএম

ডেস্ক রিপোর্ট:

২০৩০ সালের মধ্যে গ্রিনহাউজ গ্যাস নিঃসরণ ৫০ শতাংশ কমিয়ে আনার ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন।

বৃহস্পতিবার (২২ এপ্রিল) যুক্তরাষ্ট্রের আয়োজিত জলবায়ু সম্মেলনে ভার্চুয়াল লিডার্স সামিটে এ ঘোষণা দেন তিনি।

দ্য গার্ডিয়ানের খবরে বলা হয়, যুক্তরাষ্ট্রে ২০০৫ সালে যে পরিমাণ কার্বন নিঃসরণ হতো ২০৩০ সালের মধ্যে তার ৫০ থেকে ৫২ শতাংশ কমিয়ে আনার প্রতিশ্রুতি দিয়েছে।

জো বাইডেন বলেন, নতুন মার্কিন লক্ষ্য ২০৫০ সালের মধ্যে শূন্য নির্গমন। এবং অন্যান্য দেশগুলোকেও এখন তাদের উচ্চাকাঙ্ক্ষা বাড়াতে হবে। বিশেষত আমাদের মধ্যে যারা বিশ্বের বৃহত্তম অর্থনীতির প্রতিনিধিত্ব করে, আমাদের পদক্ষেপ নিতে হবে।

বাইডেন বলেন, কার্বন নিঃসরণ কমিয়ে আনার পরিকল্পনা বাস্তবায়ন করা গেলে যুক্তরাষ্ট্রে কয়েক লাখ কাজের সুযোগ তৈরি হবে। তবে কোন কোন খাত থেকে কার্বন নিঃসরনের পরিমাণ কমানো হবে তা এখনো ঘোষণা করেনি যুক্তরাষ্ট্র।

 

ফটোকার্ড ডাউনলোড

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2023 The Daily Sky
Theme Developed BY ThemesBazar.Com