বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০২:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
পরীক্ষা নয়, এবারও ফলের ভিত্তিতে একাদশে ভর্তি এমন বিভেদ চললে শেখ হাসিনা তালি বাজাবেন : রিজভী আওয়ামী লীগ বিদেশ থেকে উঁকিঝুকিঁ দিচ্ছে, তৎপরতার মুরোদ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ভূমি অফিসে ডিসি’র আকস্মিক অভিযান, চার কর্মকর্তা বরখাস্ত ছাগল–কাণ্ডের মতিউরের দুর্নীতি মামলার বিচার শুরু সম্মিলিত অংশগ্রহণেই পরিচ্ছন্ন বাংলাদেশ গড়া সম্ভব: প্রধানমন্ত্রী সমকামিতার অভিযোগ: ঢাকা বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলাবিধিতে কী আছে ক্ষেত থেকে ভোক্তা, কাঁচা মরিচের কেজিতে বেড়ে যাচ্ছে ২৫০-৩০০ টাকা দুবাইয়ে কারাগার থেকে মুক্তি পেয়েছেন বেনজীর নতুন ডিএজি-এএজিদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান অ্যাটর্নি জেনারেলের

কৃষিজমির মাটি কাটায় ১৪ জনের কারাদণ্ড

  • আপডেট সময় বুধবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৬, ৩.০৩ পিএম
ছবি: সংগৃহীত


স্টাফ রিপোর্টার॥



সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় কৃষিজমির টপসয়েল (উপরিভাগের মাটি) কেটে বিক্রি করার দায়ে ১৪ জনকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এসময় সাতটি ডাম্প ট্রাক জব্দ করা হয়।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকালে সহকারী কমিশনার (ভূমি) মাসুদ রানা ভ্রাম্যমাণ আদালতে তাদের কারাদণ্ড দেন। এর আগে মঙ্গলবার রাতভর উপজেলার বিভিন্ন স্থানে এ অভিযান চালানো হয়।

ছবি: সংগৃহীত

সহকারী কমিশনার (ভূমি) মাসুদ রানা বলেন, ‘ভ্রাম্যমাণ আদালতে ১২ জনকে দুই মাস করে, একজনকে চার মাস ও একজনকে এক মাস করে মোট ১৪ জনকে কারাদণ্ড দেওয়া হয়েছে।’ তিনি বলেন, ‘কৃষিজমির টপসয়েল (উপরিভাগের মাটি) কেটে বিক্রি আইনত অপরাধ। কৃষিজমির উর্বরতা রক্ষা ও পরিবেশের ভারসাম্য বজায় রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। দণ্ডপ্রাপ্তদের থানা পুলিশের মাধ্যমে আদালতে পাঠানো হয়েছে।

দণ্ডপ্রাপ্তরা হলেন—রায়গঞ্জ উপজেলার চন্দন বসাক, মো. রহমাতুল্লাহ, মো. শাহীন, শাহাদাত হোসেন, আবু তাহের, শামীম শেখ, খলিল মণ্ডল, আইয়ুব আলী, রাসেল হোসেন, মো. নাসিম, মো. আব্দুল খালেক, তাড়াশ উপজেলার সুশান্ত কুমার সিং ও মো. আসলাম এবং উল্লাপাড়া উপজেলার মেরাজুল ইসলাম।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2023 The Daily Sky
Theme Developed BY ThemesBazar.Com