সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১০:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ব্যাংকে অডিট চলাকালে ম্যানেজারের ‘আত্মহত্যা’, নেপথ্যে কী? থানায় ৩ অডিট সদস্য শাহজাদপুরে কোটি টাকার খাস জমি জবরদখল: অভিযান চালিয়ে সরঞ্জাম জব্দ করল প্রশাসন ১৭ বছরে অর্থনীতি ধ্বংস করে গেছে স্বৈরাচার, পুনরুদ্ধারে লড়ছে সরকার: শামা ওবায়েদ নির্বাচনে বিজেপির প্রার্থী হলেন কোয়েল মল্লিক গরু ‘চুরি’ করে ছেলের বউভাত: গ্রেপ্তার বাবা ২০৩০ সালের মধ্যে শীর্ষ ৩০ অর্থনীতির একটি হতে পারে বাংলাদেশ: ইইউ রাষ্ট্রদূত জামিন নামঞ্জুর, আখতারুজ্জামান কারাগারে ২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২৫২ টাকা রাজধানীর বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর সওজের মদ্যপ প্রকৌশলীকে ঘিরে বিতর্ক, সরকারের ভাবমূর্তি  ক্ষুন্নের অভিযোগ

কৃষি মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনার পর চাল-ডাল, আটার দাম নির্ধারণ: বাণিজ্যমন্ত্রী

  • আপডেট সময় শনিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২২, ২.৪৩ পিএম

নিজস্ব প্রতিবেদক

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, ভোজ্যতেল ও চিনি ছাড়া অন্য পণ্যের দাম বেঁধে দেওয়ার এখতিয়ার আমার মন্ত্রণালয়ের নেই। চাল, আটা, ডাল, ডিমের দাম বেঁধে দেওয়ার এখতিয়ার রাখে কৃষি মন্ত্রণালয়। এসব পণ্যের দাম নির্ধারণ নিয়ে কৃষি মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেয়া হবে।

শনিবার জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশে বিদেশি সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের সংগঠন ‘ওকাব’ আয়োজিত মিট দ্য প্রেসে এসব কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, কৃষি মন্ত্রণালয় কয়েকটি পণ্যের দাম নির্ধারণের ক্ষেত্রে আপত্তি জানিয়েছে। ২০১৮ সালের এক প্রজ্ঞাপন অনুযায়ী, চাল, আটা, ডাল ও ডিমের দাম নির্ধারণের এখতিয়ার কৃষি মন্ত্রণালয়ের।

তিনি আরো বলেন, ভারত থেকে ডিম আমদানি করা হবে কিনা তা পরিস্থিতির ওপর নির্ভর করছে। বাজার অস্বাভাবিক হলে আমদানির দিকে যেতে হতে পারে। তবে ভোক্তাদের পাশাপাশি উৎপাদকদের কথাও ভাবতে হবে।

এ সময় ডলারের বাজারের অস্থিরতা, ভারত ও চীনের সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্য, এলডিসি উত্তরণ-পরবর্তী চ্যালেঞ্জসহ সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

 

ফটোকার্ড ডাউনলোড

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2023 The Daily Sky
Theme Developed BY ThemesBazar.Com