বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৭:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার বরাদ্দ দেয় সুরক্ষার জন্য, বালুদস্যুরা গ্রাস করে পৈতৃক সম্পত্তির মতো..! হাটিকুমরুল ইন্টারচেঞ্জের নির্মাণকাজ প্রায় শেষের পথে, ১৬ই ডিসেম্বর উদ্বোধনের সম্ভাবনা নির্বাহী প্রকৌশলীর কেরামতি, দুর্নীতি ধুয়ে ৭ দিনেই ‘পবিত্র’ সিরাজগঞ্জে ডিপিএইচই-এর বর্জ্য ব্যবস্থাপনা প্ল্যান্ট: সময় ও খরচ বেড়েছে, অগ্রগতি আটকে আছে একই জায়গায় ‘এক কোটি ২৮ লাখ তো নিছেন আপনারা সবাই’, সেই অডিওতে ফেঁসে গেছেন পুলিশ কর্মকর্তা ডিপিএইচই: অবশেষে দুর্নীতি ও অনিয়মের দায়ে পিডি তবিবর সাময়িক বরখাস্ত সারা দেশে ইন্টারনেট নিয়ে দুঃসংবাদ দিল বিএসসিসিএল শজনে ভেবে লাজনা খাচ্ছেন কি? দুটির পার্থক্য জেনে রাখুন অস্তিত্ব হারাতে বসেছে তথ্য অধিকার আইন-২০০৯: বঞ্চিত তথ্য প্রত্যাশীরা হতাশ রাজশাহী মেডিকেলে আইসিইউর অপেক্ষায় এক মাসে ৯১ শিশুর মৃত্যু

খাদ্যশস্যের গুণগতমান ঠিক রাখতে হবে: প্রধানমন্ত্রী

  • আপডেট সময় মঙ্গলবার, ২২ নভেম্বর, ২০২২, ৯.৫৩ এএম

ডেস্ক রিপোর্ট॥
উৎপাদনের পাশাপাশি খাদ্যশস্যের গুণগতমান ঠিক রাখতে হবে বলে নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী বলেছেন, শুধু ফসল উৎপাদন করলেই হবে না। পাশাপাশি খাদ্যশস্যের গুণগতমান ঠিক রাখতে হবে। খাদ্যশস্যের পুষ্টিগুণ ঠিক রেখে মজুত করতে হবে। প্রয়োজনে বিদেশি উন্নত প্রযুক্তি ব্যবহার করতে হবে।

মঙ্গলবার (২২ নভেম্বর) রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত একনেক বৈঠকে এ কথা বলেন তিনি।

বৈঠক শেষে সাংবাদিকদের বিস্তারিত তুলে ধরেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

এ ছাড়া শেখ হাসিনা পরিবেশের ক্ষতি করে যেকোনো কাজ না করারও নির্দেশনাও দিয়েছেন বলে জানান পরিকল্পনামন্ত্রী।

প্রধানমন্ত্রী বলেছেন— প্রকল্প বাস্তবায়নে যেন খালগুলো ভরাট না হয়। ঢাকার খালগুলো ঠিক রাখতে হবে। এ ছাড়া অহেতুক ভূমি অধিগ্রহণ না করা যাবে না। এ ছাড়া বারবার প্রকল্পের মেয়াদ বাড়ানো যাবে না বলেও নির্দেশনা দেন সরকারপ্রধান।

এদিন জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকে আটটি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে। এসব প্রকল্প বাস্তবায়নে ব্যয় হবে ৪ হাজার ৮২৬ কোটি ২১ লাখ টাকা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2023 The Daily Sky
Theme Developed BY ThemesBazar.Com