বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৭:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার বরাদ্দ দেয় সুরক্ষার জন্য, বালুদস্যুরা গ্রাস করে পৈতৃক সম্পত্তির মতো..! হাটিকুমরুল ইন্টারচেঞ্জের নির্মাণকাজ প্রায় শেষের পথে, ১৬ই ডিসেম্বর উদ্বোধনের সম্ভাবনা নির্বাহী প্রকৌশলীর কেরামতি, দুর্নীতি ধুয়ে ৭ দিনেই ‘পবিত্র’ সিরাজগঞ্জে ডিপিএইচই-এর বর্জ্য ব্যবস্থাপনা প্ল্যান্ট: সময় ও খরচ বেড়েছে, অগ্রগতি আটকে আছে একই জায়গায় ‘এক কোটি ২৮ লাখ তো নিছেন আপনারা সবাই’, সেই অডিওতে ফেঁসে গেছেন পুলিশ কর্মকর্তা ডিপিএইচই: অবশেষে দুর্নীতি ও অনিয়মের দায়ে পিডি তবিবর সাময়িক বরখাস্ত সারা দেশে ইন্টারনেট নিয়ে দুঃসংবাদ দিল বিএসসিসিএল শজনে ভেবে লাজনা খাচ্ছেন কি? দুটির পার্থক্য জেনে রাখুন অস্তিত্ব হারাতে বসেছে তথ্য অধিকার আইন-২০০৯: বঞ্চিত তথ্য প্রত্যাশীরা হতাশ রাজশাহী মেডিকেলে আইসিইউর অপেক্ষায় এক মাসে ৯১ শিশুর মৃত্যু

খুলনায় সারবোঝাই কার্গো জাহাজডুবি, নিখোঁজ ২

  • আপডেট সময় রবিবার, ৭ এপ্রিল, ২০২৪, ২.৫৮ পিএম
ছবি: সংগ্রহীত

খুলনা সংবাদদাতা॥

খুলনার রূপসা নদীতে রেলসেতুর পিলারে ধাক্কা লেগে একটি সারবাহী কার্গো জাহাজ ডুবে গেছে। এতে জাহাজে কর্মরত ১৩ জন তীরে উঠতে পারলেও দুইজন নিখোঁজ রয়েছেন। রোববার দুপুরে এ ঘটনা ঘটে।

রূপসা নব পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর মো. নুরুল ইসলাম শেখ এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, মোংলা বন্দর থেকে সারবোঝাই কার্গো নওয়াপাড়া যাওয়ার পথে এমভি থ্রি লাইট-১ খুলনার রূপসা নদীর উপর নির্মিত রেলসেতু পিলারে ধাক্কা লেগে ডুবে যায়। কার্গোতে থাকা ১৩ নাবিকের মধ্যে ১১ জন সাঁতরে কূলে উঠতে সক্ষম হলেও দুইজন নিখোঁজ হন।

কার্গো জাহাজ থেকে সাঁতরে কূলে আসা এক শ্রমিক বলেন, আমরা ইঞ্জিনরুমে ছিলাম। হঠাৎ একটি শব্দ পেয়ে উপরে উঠতে গিয়ে দেখি জাহাজ ডুবে যাচ্ছে। আমার সঙ্গে গিজার শাকিল ভাই ছিলেন। তবে তিনি পড়ে গিয়ে উঠতে পারেননি। আমিও পড়ে গিয়েছিলাম, পরে সাঁতরে কূলে এসেছি। এছাড়া বাবুর্চিও পড়ে গিয়ে আর উঠতে পারেননি। চালনা থেকে সার নিয়ে কার্গোটি নওয়াপাড়া যাচ্ছিল বলে জানান তিনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2023 The Daily Sky
Theme Developed BY ThemesBazar.Com