বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সিরাজগঞ্জ শহরজুড়ে অবৈধ ব্যাটারিচালিত রিকশার দাপট জাতিসংঘের ৮১তম অধিবেশনের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের আত্মহত্যার ঘটনায় মামলাটি এখন তদন্ত করবে ডিবি গাজী নজরুলের এমপি পদ থাকা নিয়ে প্রশ্ন, আচরণবিধি চায় টিআইবি উল্লাপাড়ায় ২১.২৭ কোটি টাকা ব্যয়ে নির্মিত ভূ-উপরিস্থ পানি শোধনাগার উদ্বোধন ‘রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন নজরুলের প্রথম স্ত্রী’ ছেলেকে জিম্মি করে মাকে দলবদ্ধ ধর্ষণ: অভিযুক্তদের বাড়িঘর ভাঙচুর ডিআইজিসহ ৩১ পদে বড়সড় রদবদল ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৭২ নতুন রোগী কিলোমিটারপ্রতি বাস ভাড়া বাড়ল ১৭ পয়সা

গরুর সঙ্গে সঙ্গম, অতঃপর…!

  • আপডেট সময় সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬, ৬.৫১ পিএম
ছবি: এআই

টিডিএস ডেস্ক॥



ভারতের গুজরাটের রাজকোট জেলায় দুই বছরের একটি গরুর সঙ্গে সঙ্গম করার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। ইন্ডিয়া টুডে’র এক সংবাদ মারফত জানা যায়, অভিযুক্তের নাম কানুভাই গোন্ডালিয়া। তিনি ওই জেলার বাসিন্দা।

স্থানীয় গবাদিপশু পালনকারী মেরখিভাই চাভদা’র বাড়ি থেকে গরুটি বেরিয়ে যায়। খোঁজ করতে গিয়ে তিনি শ্মশানঘাটের কাছে অভিযুক্তকে গরুটির সঙ্গে আপত্তিকর অবস্থায় দেখতে পান বলে অভিযোগ করেন। মালিককে দেখে গোন্ডালিয়া ঘটনাস্থল থেকে পালিয়ে যান। সে সময় উপস্থিত আরেকজন স্থানীয় বাসিন্দা মোবাইল ফোনে পুরো ঘটনাটির ভিডিও ধারণ করেন।

এরপর চাভদা পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন। তার অভিযোগের ভিত্তিতে প্রাণীর প্রতি নিষ্ঠুরতা প্রতিরোধ আইন, ১৯৬০-এর ১১(১)(এ) ধারায় মামলা হয় এবং অভিযুক্তকে হেফাজতে নেওয়া হয়।

পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত চলছে এবং পরবর্তী আইনি প্রক্রিয়া অব্যাহত রয়েছে।

সূত্র: ইন্ডিয়া টুডে

ফটোকার্ড ডাউনলোড

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2023 The Daily Sky
Theme Developed BY ThemesBazar.Com