বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৫:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
লিবিয়ার ‘গেমঘর’ থেকে ফেরা দুই যুবকের লোমহর্ষক বর্ণনা সুন্দরবনের শতবর্ষী স্মৃতি ‘বনরানী’ ও ‘বনকন্যা’ বিক্রি পরীক্ষা নয়, এবারও ফলের ভিত্তিতে একাদশে ভর্তি এমন বিভেদ চললে শেখ হাসিনা তালি বাজাবেন : রিজভী আওয়ামী লীগ বিদেশ থেকে উঁকিঝুকিঁ দিচ্ছে, তৎপরতার মুরোদ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ভূমি অফিসে ডিসি’র আকস্মিক অভিযান, চার কর্মকর্তা বরখাস্ত ছাগল–কাণ্ডের মতিউরের দুর্নীতি মামলার বিচার শুরু সম্মিলিত অংশগ্রহণেই পরিচ্ছন্ন বাংলাদেশ গড়া সম্ভব: প্রধানমন্ত্রী সমকামিতার অভিযোগ: ঢাকা বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলাবিধিতে কী আছে ক্ষেত থেকে ভোক্তা, কাঁচা মরিচের কেজিতে বেড়ে যাচ্ছে ২৫০-৩০০ টাকা

গুলশানে দুই জনের গলাকাটা মরদেহ উদ্ধার

  • আপডেট সময় শনিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৪, ১.৫৪ পিএম
ছবি: সংগ্রহীত

টিডিএস ডেস্ক॥

রাজধানীর অভিজাত এলাকা গুলশান-২ এর একটি প্লট থেকে দুই জনের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ধারণা- তাদের কুপিয়ে হত্যা করা হয়েছে।

শনিবার গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদ আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গুলশান-২ রোড নম্বর ১০৮ এর ২১ নম্বর প্লট থেকে রফিক (৬২) ও সাব্বির (১৫) নামে দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে।

ধারণা করা হচ্ছে, দুইজনকে গত বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) যেকোনো সময় দুর্বৃত্তরা হত্যা করেছে। মরদেহ থেকে দুর্গন্ধ বেরিয়েছে।

ওসি তৌহিদ আহমেদ আরো জানান, নিহত রফিকের বাড়ি বরিশাল ও সাব্বিরের বাড়ি ময়মনসিংহ। তাদের বিস্তারিত পরিচয় ও হত্যাকাণ্ডের বিস্তারিত জানার চেষ্টা চলছে।

মরদেহ দুটির সুরতহাল প্রতিবেদন তৈরি করা হচ্ছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে বলেও জানান ওসি তৌহিদ আহমেদ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2023 The Daily Sky
Theme Developed BY ThemesBazar.Com