সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৪:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
শাহজাদপুরে কোটি টাকার খাস জমি জবরদখল: অভিযান চালিয়ে সরঞ্জাম জব্দ করল প্রশাসন ১৭ বছরে অর্থনীতি ধ্বংস করে গেছে স্বৈরাচার, পুনরুদ্ধারে লড়ছে সরকার: শামা ওবায়েদ নির্বাচনে বিজেপির প্রার্থী হলেন কোয়েল মল্লিক গরু ‘চুরি’ করে ছেলের বউভাত: গ্রেপ্তার বাবা ২০৩০ সালের মধ্যে শীর্ষ ৩০ অর্থনীতির একটি হতে পারে বাংলাদেশ: ইইউ রাষ্ট্রদূত জামিন নামঞ্জুর, আখতারুজ্জামান কারাগারে ২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২৫২ টাকা রাজধানীর বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর সওজের মদ্যপ প্রকৌশলীকে ঘিরে বিতর্ক, সরকারের ভাবমূর্তি  ক্ষুন্নের অভিযোগ একজন বাংলাদেশির শরীরে জীবন্ত প্রাণী প্রবেশ নিয়ে বিরল চিকিৎসাগত অনুসন্ধান

গেমসে আসক্ত হয়ে নিজের শরীরে আগুন দিল শিশু, অতঃপর…

  • আপডেট সময় রবিবার, ৩১ মার্চ, ২০২৪, ১.৫৭ পিএম
ছবি: সংগ্রহীত

গাজীপুর সংবাদদাতা॥

স্মার্টফোনে বিভিন্ন কার্টুন ও ফায়ার গেমসে আসক্ত হয়ে নিজের শরীরে আগুন ধরিয়ে দিয়েছে রাফিয়া মুনতাহা নামে ৬ বছরের এক শিশু। শনিবার (৩০ মার্চ) বিকেলে ঢাকায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ওই শিশুকে ভর্তি করে স্বজনরা। এর আগে, গত ২৭ মার্চ ঘটনাটি ঘটেছে গাজীপুর সদর আড়িনাল এলাকায়।

শিশুটির মা জিন্নাত জাহান বলেন, মেয়ে রাফিয়া স্মার্ট টিভিতে ও স্মার্টফোনে বিভিন্ন ওয়েব সিরিজের কার্টুন দেখে থাকে। যেমন ফায়ার গেমসসহ অন্যান্য আরো অনেক কার্টুনের দেখে। সেইসব ওয়েব সিরিজের কার্টুনগুলোয় দেখা যায় নিজের শরীরে আগুন ধরিয়ে আবার নিভিয়ে ফেলে। মেয়ে না বুঝে সেসব কার্টুন দেখে চুলার সামনে গিয়ে তার শরীরের সুতির জামার এক অংশ তার দুই হাত দিয়ে মুঠ করে আগুন ধরিয়ে দেয়। পরে নেভানোর চেষ্টা করে কিন্তু নেভাতে পারে না। দাউ দাউ করে শরীরে

আগুন ধরে যায়। পরে বাসার লোকজন তাকে জাপটে ধরে তার শরীরের আগুন নিভিয়ে ফেলে। ততক্ষণে শরীরের অনেক অংশ পুড়ে যায়।

তিনি আরো বলেন, তাদের বাসা গাজীপুর সদর উত্তর ছায়াবিথি এলাকায়। রাফিয়ার বাবা ফার্মাসিস্ট এসএম মাহমুদুল হাসান। তবে আগুনের ঘটনাটি ঘটেছে তার নানার বাড়ি গাজীপুর সদর ২৮ নম্বর ওয়ার্ড আড়িনাল এলাকায়। রাফিয়া গাজীপুরে একটি বিদ্যালয়ে প্লে গ্রুপে পড়াশোনা করে। ঘটনার পরপরই রাফিয়াকে দগ্ধ অবস্থায় গাজীপুর শহীদ তাজউদ্দীন হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে আজ ঢাকা শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আনা হয়।

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সহকারী পরিচালক ডা. হোসাইন ইমাম ইমু বলেন, শিশুটির শরীরের ১২ শতাংশ পুড়ে হয়েছে। তার অবস্থা গুরুতর। শিশুটিকে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

ফটোকার্ড ডাউনলোড

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2023 The Daily Sky
Theme Developed BY ThemesBazar.Com