বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০২:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
পরীক্ষা নয়, এবারও ফলের ভিত্তিতে একাদশে ভর্তি এমন বিভেদ চললে শেখ হাসিনা তালি বাজাবেন : রিজভী আওয়ামী লীগ বিদেশ থেকে উঁকিঝুকিঁ দিচ্ছে, তৎপরতার মুরোদ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ভূমি অফিসে ডিসি’র আকস্মিক অভিযান, চার কর্মকর্তা বরখাস্ত ছাগল–কাণ্ডের মতিউরের দুর্নীতি মামলার বিচার শুরু সম্মিলিত অংশগ্রহণেই পরিচ্ছন্ন বাংলাদেশ গড়া সম্ভব: প্রধানমন্ত্রী সমকামিতার অভিযোগ: ঢাকা বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলাবিধিতে কী আছে ক্ষেত থেকে ভোক্তা, কাঁচা মরিচের কেজিতে বেড়ে যাচ্ছে ২৫০-৩০০ টাকা দুবাইয়ে কারাগার থেকে মুক্তি পেয়েছেন বেনজীর নতুন ডিএজি-এএজিদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান অ্যাটর্নি জেনারেলের

গোদাগাড়ীতে সাড়ে ৮ কোটি টাকার হেরোইন উদ্ধার

  • আপডেট সময় রবিবার, ২৮ জানুয়ারী, ২০২৪, ৪.৪৬ পিএম
ছবি: সংগ্রহীত

রাজশাহীর গোদাগাড়ীতে ৮ কেজি ৪০০ গ্রাম হেরোইন জব্দ করেছে পুলিশ। যার আনুমানিক মূল্য ৮ কোটি ৪০ লাখ টাকা বলে জানা গেছে। তবে, এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

রাজশাহী সংবাদদাতা॥

শনিবার (২৭ জানুয়ারি) রাত ১১টা থেকে ৩টা পর্যন্ত গোদাগাড়ী উপজেলার পৌর এলাকার মাদারপুর এলাকার একটি খামার বাড়িতে অভিযান চালিয়ে এসব মাদক উদ্ধার করা হয়।

রোববার এ তথ্য নিশ্চিত করে রাজশাহী পুলিশ সুপার সাইফুর রহমান বলেন, গোপন তথ্যের ভিত্তিতে গোদাগাড়ী পৌর এলাকার মাদারপুর এলাকার একটি খামার বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় বাড়ির মালিক ফরিদুল ও কেয়ারটেকার সোহেল রানা দেয়াল টপকিয়ে পালিয়ে যান। পরে সেখানে অভিযান চালিয়ে ৮ কেজি ৪০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।

পুলিশ সুপার আরো বলেন, ফরিদুল ও সোহেল চিহ্নিত মাদক ব্যবসায়ী। তাদের বিরুদ্ধে এর আগেও মাদকের মামলা হয়েছে। জামিনে বের হয়ে আবারো মাদক কারবারে জড়িয়ে পড়েছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2023 The Daily Sky
Theme Developed BY ThemesBazar.Com