সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৩:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
শাহজাদপুরে কোটি টাকার খাস জমি জবরদখল: অভিযান চালিয়ে সরঞ্জাম জব্দ করল প্রশাসন ১৭ বছরে অর্থনীতি ধ্বংস করে গেছে স্বৈরাচার, পুনরুদ্ধারে লড়ছে সরকার: শামা ওবায়েদ নির্বাচনে বিজেপির প্রার্থী হলেন কোয়েল মল্লিক গরু ‘চুরি’ করে ছেলের বউভাত: গ্রেপ্তার বাবা ২০৩০ সালের মধ্যে শীর্ষ ৩০ অর্থনীতির একটি হতে পারে বাংলাদেশ: ইইউ রাষ্ট্রদূত জামিন নামঞ্জুর, আখতারুজ্জামান কারাগারে ২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২৫২ টাকা রাজধানীর বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর সওজের মদ্যপ প্রকৌশলীকে ঘিরে বিতর্ক, সরকারের ভাবমূর্তি  ক্ষুন্নের অভিযোগ একজন বাংলাদেশির শরীরে জীবন্ত প্রাণী প্রবেশ নিয়ে বিরল চিকিৎসাগত অনুসন্ধান

গোপালগঞ্জে বাস-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৫

  • আপডেট সময় বুধবার, ২০ মার্চ, ২০২৪, ২.০৬ পিএম
ছবি: সংগ্রহীত

গোপালগঞ্জ সংবাদদাতা॥

গোপালগঞ্জ: গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় বাস-মাইক্রোবাস সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন।

বুধবার (২০ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের ছাগলছিড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সবাই মাদারীপুর জেলার কালকিনি উপজেলার গোপালপুর এলাকার বাসিন্দা বলে প্রাথমিকভাবে জানা গেছে।

জানা গেছে, ঢাকা থেকে মাইক্রোবাসে করে কালকিনি ফিরছিলেন একই পরিবারের সদস্যরা। পথে মুকসুদপুরের ছাগলছিড়া নামক স্থানে পৌঁছালে মাইক্রোবাসটির সঙ্গে বরিশাল থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মাইক্রোবাসে থাকা চারজন পুরুষ ও একজন নারীর মৃত্যু হয়। এ ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন। তাদের রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

মুকসুদপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল আলম  বিষয়টি নিশ্চিত করেছেন।

ফটোকার্ড ডাউনলোড

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2023 The Daily Sky
Theme Developed BY ThemesBazar.Com