সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৩:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
শাহজাদপুরে কোটি টাকার খাস জমি জবরদখল: অভিযান চালিয়ে সরঞ্জাম জব্দ করল প্রশাসন ১৭ বছরে অর্থনীতি ধ্বংস করে গেছে স্বৈরাচার, পুনরুদ্ধারে লড়ছে সরকার: শামা ওবায়েদ নির্বাচনে বিজেপির প্রার্থী হলেন কোয়েল মল্লিক গরু ‘চুরি’ করে ছেলের বউভাত: গ্রেপ্তার বাবা ২০৩০ সালের মধ্যে শীর্ষ ৩০ অর্থনীতির একটি হতে পারে বাংলাদেশ: ইইউ রাষ্ট্রদূত জামিন নামঞ্জুর, আখতারুজ্জামান কারাগারে ২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২৫২ টাকা রাজধানীর বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর সওজের মদ্যপ প্রকৌশলীকে ঘিরে বিতর্ক, সরকারের ভাবমূর্তি  ক্ষুন্নের অভিযোগ একজন বাংলাদেশির শরীরে জীবন্ত প্রাণী প্রবেশ নিয়ে বিরল চিকিৎসাগত অনুসন্ধান

চলন্ত ট্রেনের নিচে পড়েও অলৌকিকভাবে প্রাণে বাঁচল কিশোরী

  • আপডেট সময় রবিবার, ২৪ মার্চ, ২০২৪, ৪.১৪ পিএম
ছবি: সংগ্রহীত

নরসিংদী সংবাদদাতা॥

বাড়ি থেকে রাগ করে এসে ট্রেন লাইনে বসেছিল এক কিশোরী। ট্রেন আসতে দেখে লাইনের ওপরে শুয়ে পড়ে সে। এ অবস্থায় ট্রেনটি তার ওপর দিয়ে চলে যায়। এতে শরীর হালকা ছিলে গেলেও অলৌকিকভাবে বেঁচে যায় ওই কিশোরী। ট্রেন চলে যাওয়ার পর অক্ষত অবস্থায় সে উঠে বসে। প্রত্যক্ষদর্শীরা দৌড়ে গিয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠান।

শনিবার (২৩ মার্চ) বিকেল ৫টার দিকে নরসিংদী রেলওয়ে স্টেশন ও আরশীনগর রেলক্রসিংয়ের মধ্যবর্তী স্থানে এ ঘটনা ঘটে। ধারণা করা হচ্ছে, ‘আত্মহত্যা’ করার জন্য ওই কিশোরী আন্তনগর উপকূল এক্সপ্রেস ট্রেনের নিচে রেললাইনে শুয়ে পড়েছিল।

প্রত্যক্ষদর্শীরা ঘিরে ধরার পরও আনুমানিক ১৪ বছর বয়সী ওই কিশোরী নিজের নাম জানায়নি। বাবার নাম উল্লেখ করে শুধু জানায়, সদর উপজেলার চিনিশপুর ইউনিয়নের টাওয়াদী গ্রামের গাবগাছতলা এলাকায় তার বাড়ি।

ঘটনার অন্তত পাঁচজন প্রত্যক্ষদর্শী জানায়, ঢাকা থেকে নোয়াখালীর উদ্দেশে ছেড়ে আসা উপকূল এক্সপ্রেস ট্রেনটি বিকেল ৫টায় নরসিংদী রেলওয়ে স্টেশনে যাত্রাবিরতি দেয়। যাত্রাবিরতি শেষে ট্রেনটি যখন চলতে শুরু করে, তখন ওই কিশোরী রেললাইনেই বসেছিল। ট্রেনটি ২০ গজ দূরে থাকতে মেয়েটি উঠে হঠাৎ করে রেললাইনে লম্বালম্বি শুয়ে পড়ে। এরমধ্যে ট্রেনটি তার শরীরের ওপর দিয়ে চলে যায়।

ট্রেন চলে যাওয়ার পর প্রত্যক্ষদর্শী কয়েকজন এগিয়ে গিয়ে ওই কিশোরীকে উদ্ধার করেন। এতে তার শরীরের কয়েক জায়গায় ছিলে যায়। তার নাম-পরিচয় ও এমন করার কারণ জানতে চাইলে সে শুধু বাবার নাম ও ঠিকানা জানিয়ে চুপ হয়ে যায়। পরে তাকে নরসিংদী সদর হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হয়।

নরসিংদী সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) মাহমুদুল কবির বাসার বলেন, ট্রেনের নিচে শুয়ে পড়ে বেঁচে যাওয়া কিশোরী মেয়েটিকে বিকেল সাড়ে ৫টার দিকে হাসপাতালে আনা হয়েছিল। তার হাত-পায়ের কয়েক জায়গা ছিলে গেছে। প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাকে ছেড়ে দেওয়া হয়।

নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক নাজিউর রহমান বলেন, নোয়াখালীগামী উপকূল এক্সপ্রেস ট্রেনের নিচে আত্মহত্যা করার জন্যই ওই কিশোরী শুয়ে পড়েছিল। ভাগ্যক্রমে সে বেঁচে গেছে। রেলওয়ে পুলিশ ও স্থানীয় লোকজন তাকে হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাকে ছেড়ে দেওয়া হয়।

ফটোকার্ড ডাউনলোড

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2023 The Daily Sky
Theme Developed BY ThemesBazar.Com