বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৬:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
লিবিয়ার ‘গেমঘর’ থেকে ফেরা দুই যুবকের লোমহর্ষক বর্ণনা সুন্দরবনের শতবর্ষী স্মৃতি ‘বনরানী’ ও ‘বনকন্যা’ বিক্রি পরীক্ষা নয়, এবারও ফলের ভিত্তিতে একাদশে ভর্তি এমন বিভেদ চললে শেখ হাসিনা তালি বাজাবেন : রিজভী আওয়ামী লীগ বিদেশ থেকে উঁকিঝুকিঁ দিচ্ছে, তৎপরতার মুরোদ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ভূমি অফিসে ডিসি’র আকস্মিক অভিযান, চার কর্মকর্তা বরখাস্ত ছাগল–কাণ্ডের মতিউরের দুর্নীতি মামলার বিচার শুরু সম্মিলিত অংশগ্রহণেই পরিচ্ছন্ন বাংলাদেশ গড়া সম্ভব: প্রধানমন্ত্রী সমকামিতার অভিযোগ: ঢাকা বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলাবিধিতে কী আছে ক্ষেত থেকে ভোক্তা, কাঁচা মরিচের কেজিতে বেড়ে যাচ্ছে ২৫০-৩০০ টাকা

চান্দাইকোনা ইউপি চেয়ারম্যানকে অপসারণের দাবিতে বিক্ষোভ

  • আপডেট সময় মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৪, ৮.৪৫ পিএম
ছবি: টিডিএস

রায়গঞ্জ সংবাদদাতা॥
সিরাজগঞ্জ রায়গঞ্জ উপজেলার ৫ নং চান্দাইকোনা ইউনিয়নের চেয়ারম্যান মো. আব্দুল হান্নান খানকে অপসারণের দাবিতে বিক্ষোভ মিছিল সমাবেশ করেছে ছাত্রজনতা ও নাগরিক সমাজের নেতৃবৃন্দ।

মঙ্গলবার দুপু‌রে ইউনিয়ন পরিষদ চত্বরে চেয়ারম্যান আব্দুল হান্নান খানকে অপসারণের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন।

বিক্ষোভ মিছিল ও সমাবেশটি চান্দাইকোনা ইউনিয়ন বিএনপির সভাপতি মমিন সরকার এর নেতৃত্বে কর্মসূচিতে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সিনিয়র সহ-সভাপতি শামীম হাসান খন্দকার, সাধারণ সম্পাদক আবু সামা, রায়গঞ্জ উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক সিফাত আল হাসানসহ ইউনিয়ন বিএনপির অঙ্গ সংগঠনের বিভিন্ন নেতাকরির বৃন্দ।

এ সময় বক্তারা বলেন আওয়ামী লীগ সরকারের অবৈধ ভাবে ভোটে চেয়ারম্যান মানিনা তার অপসারণ ও পদত্যাগ চাই। চেয়ারম্যান আব্দুল হান্নান খান যতদিন পদত‍্যাগ না করবেন ততদিন তাদের আন্দোলন চলতে থাকবে। একই ঘটনার বিষয়ে রায়গঞ্জ উপজেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে চেয়ারম্যান আব্দুল হান্নান খানকে অপসরণের দা‌বি‌তে স্মারকলিপি প্রদান করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2023 The Daily Sky
Theme Developed BY ThemesBazar.Com