বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০১:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার বরাদ্দ দেয় সুরক্ষার জন্য, বালুদস্যুরা গ্রাস করে পৈতৃক সম্পত্তির মতো..! হাটিকুমরুল ইন্টারচেঞ্জের নির্মাণকাজ প্রায় শেষের পথে, ১৬ই ডিসেম্বর উদ্বোধনের সম্ভাবনা নির্বাহী প্রকৌশলীর কেরামতি, দুর্নীতি ধুয়ে ৭ দিনেই ‘পবিত্র’ সিরাজগঞ্জে ডিপিএইচই-এর বর্জ্য ব্যবস্থাপনা প্ল্যান্ট: সময় ও খরচ বেড়েছে, অগ্রগতি আটকে আছে একই জায়গায় ‘এক কোটি ২৮ লাখ তো নিছেন আপনারা সবাই’, সেই অডিওতে ফেঁসে গেছেন পুলিশ কর্মকর্তা ডিপিএইচই: অবশেষে দুর্নীতি ও অনিয়মের দায়ে পিডি তবিবর সাময়িক বরখাস্ত সারা দেশে ইন্টারনেট নিয়ে দুঃসংবাদ দিল বিএসসিসিএল শজনে ভেবে লাজনা খাচ্ছেন কি? দুটির পার্থক্য জেনে রাখুন অস্তিত্ব হারাতে বসেছে তথ্য অধিকার আইন-২০০৯: বঞ্চিত তথ্য প্রত্যাশীরা হতাশ রাজশাহী মেডিকেলে আইসিইউর অপেক্ষায় এক মাসে ৯১ শিশুর মৃত্যু

চার মন্ত্রী-প্রতিমন্ত্রী ও উপদেষ্টা গওহর রিজভীর পিএস নিয়োগ

  • আপডেট সময় মঙ্গলবার, ১৬ জানুয়ারী, ২০২৪, ১.৩৬ পিএম

ডেস্ক রিপোর্ট॥

নতুন মন্ত্রিসভার চার মন্ত্রী-প্রতিমন্ত্রী ও প্রধানমন্ত্রীর একজন উপদেষ্টার একান্ত সচিব (পিএস) নিয়োগ দিয়েছে সরকার।

সোমবার (১৫ জানুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত তিনটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ে সংযুক্ত উপসচিব এ এস এম হুমায়ুন কবীরকে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরীর পিএস এবং স্বাস্থ্যসেবা বিভাগের উপসচিব কমল কুমার ঘোষকে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ডা. সামন্ত লাল সেনের পিএস হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত উপসচিব তোফাজ্জল হোসেনকে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাতের পিএস হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদের পিএস মো. রোকন-উল-হাসানকে আবারও তার পিএস করা হয়েছে।

এ ছাড়া প্রধানমন্ত্রীর কার্যালয়ে সংযুক্ত উপসচিব মোহাম্মদ আল-আমীনকে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. গওহর রিজভীর পিএস হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

মন্ত্রী-প্রতিমন্ত্রী-উপদেষ্টারা যতদিন এ পদ অলংকৃত করবেন অথবা তাদের জন্য পদায়ন করা একান্ত সচিবদের এ পদে বহাল রাখার অভিপ্রায় পোষণ করবেন, ততদিন এ নিয়োগ আদেশ কার্যকর থাকবে বলে প্রজ্ঞাপনগুলোতে উল্লেখ করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2023 The Daily Sky
Theme Developed BY ThemesBazar.Com