বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৫:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
লিবিয়ার ‘গেমঘর’ থেকে ফেরা দুই যুবকের লোমহর্ষক বর্ণনা সুন্দরবনের শতবর্ষী স্মৃতি ‘বনরানী’ ও ‘বনকন্যা’ বিক্রি পরীক্ষা নয়, এবারও ফলের ভিত্তিতে একাদশে ভর্তি এমন বিভেদ চললে শেখ হাসিনা তালি বাজাবেন : রিজভী আওয়ামী লীগ বিদেশ থেকে উঁকিঝুকিঁ দিচ্ছে, তৎপরতার মুরোদ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ভূমি অফিসে ডিসি’র আকস্মিক অভিযান, চার কর্মকর্তা বরখাস্ত ছাগল–কাণ্ডের মতিউরের দুর্নীতি মামলার বিচার শুরু সম্মিলিত অংশগ্রহণেই পরিচ্ছন্ন বাংলাদেশ গড়া সম্ভব: প্রধানমন্ত্রী সমকামিতার অভিযোগ: ঢাকা বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলাবিধিতে কী আছে ক্ষেত থেকে ভোক্তা, কাঁচা মরিচের কেজিতে বেড়ে যাচ্ছে ২৫০-৩০০ টাকা

চালককে হত্যা করে সিরাজগঞ্জের রায়গঞ্জে অটোভ্যান ছিনতাই

  • আপডেট সময় মঙ্গলবার, ২ জুলাই, ২০২৪, ৪.৪৭ পিএম
প্রতিকী ছবি

স্টাফ রিপোর্টার:
চালককে হত্যা করে সিরাজগঞ্জের রায়গঞ্জে অটোভ্যান ছিনতাই করেছে দুবৃত্তরা।
ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (২ জুলাই) সকালে উপজেলার সোনাখাড়া ইউনিয়নের গোতিথা গ্রামে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে গ্রাম সংলগ্ন রাস্তার পার্শ্ববর্তী একটি ডোবা থেকে তার মরদেহ উদ্ধার করে।
নিহত কছিম উদ্দিন (৫০) উক্ত উপজেলার নিমগাছী বিলেরপাড় নামক এলাকার শফিকুল ইসলামের ছেলে।
জানা যায়,মঙ্গলবার সকালে গোতিথা এলাকার নিমগাছী থেকে শালিয়াগাড়ী যাওয়ার রাস্তা সংলগ্ন একটি ডোবায় মরদেহ ভাসতে দেখে এলাকাবাসী। পরে পুলিশকে খবর দিলে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়।
এ বিষয়ে রায়গঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার বিনয় কুমার জানান, কছিম উদ্দিন সোমবার (১ জুলাই) অটোভ্যান নিয়ে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন। মঙ্গলবার সকালে গোতিথা এলাকার ডোবায় তার মরদেহ পাওয়া যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌছে মরদেহটি উদ্ধার করে। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে, কছিম উদ্দিনকে কুপিয়ে হত্যার পর অটোভ্যান নিয়ে পালিয়ে গেছে দুর্বৃত্তরা। মরদেহটি ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2023 The Daily Sky
Theme Developed BY ThemesBazar.Com