বুধবার, ১০ জুন ২০২৬, ১০:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার বরাদ্দ দেয় সুরক্ষার জন্য, বালুদস্যুরা গ্রাস করে পৈতৃক সম্পত্তির মতো..! হাটিকুমরুল ইন্টারচেঞ্জের নির্মাণকাজ প্রায় শেষের পথে, ১৬ই ডিসেম্বর উদ্বোধনের সম্ভাবনা নির্বাহী প্রকৌশলীর কেরামতি, দুর্নীতি ধুয়ে ৭ দিনেই ‘পবিত্র’ সিরাজগঞ্জে ডিপিএইচই-এর বর্জ্য ব্যবস্থাপনা প্ল্যান্ট: সময় ও খরচ বেড়েছে, অগ্রগতি আটকে আছে একই জায়গায় ‘এক কোটি ২৮ লাখ তো নিছেন আপনারা সবাই’, সেই অডিওতে ফেঁসে গেছেন পুলিশ কর্মকর্তা ডিপিএইচই: অবশেষে দুর্নীতি ও অনিয়মের দায়ে পিডি তবিবর সাময়িক বরখাস্ত সারা দেশে ইন্টারনেট নিয়ে দুঃসংবাদ দিল বিএসসিসিএল শজনে ভেবে লাজনা খাচ্ছেন কি? দুটির পার্থক্য জেনে রাখুন অস্তিত্ব হারাতে বসেছে তথ্য অধিকার আইন-২০০৯: বঞ্চিত তথ্য প্রত্যাশীরা হতাশ রাজশাহী মেডিকেলে আইসিইউর অপেক্ষায় এক মাসে ৯১ শিশুর মৃত্যু

চীনে স্কুল ছাত্রাবাসে আগুন, নিহত ১৩

  • আপডেট সময় শনিবার, ২০ জানুয়ারী, ২০২৪, ১২.৩৫ পিএম
ছবি: সংগ্রহীত

আন্তর্জাতিক ডেস্ক॥

চীনের কেন্দ্রীয় হেনান প্রদেশের এক স্কুল ছাত্রাবাসে ভয়াবহ অগ্নিকাণ্ড হয়েছে। এতে অন্তত ১৩ জন নিহত হয়েছে। শুক্রবার রাত ১১টার দিকে স্কুলটিতে আগুন লেগেছে বলে জানিয়েছে  দেশটির ফায়ার সার্ভিস বিভাগ।

দেশটির সরকারি বার্তাসংস্থা সিনহুয়া জানিয়েছে, হেনানের ইয়ানসানপু গ্রামের ইয়িংকাই স্কুলের ওই ছাত্রাবাসে আগুন লাগার অল্প সময়ের মধ্যেই সেখানে পৌঁছে গিয়েছিল ফায়ার সার্ভিস। প্রায় ৪০ মিনিট তৎপরতা চালানোর পর রাত ১১টা ৩৮ মিনিটের দিকে নিয়ন্ত্রণে আসে আগুন।

অগ্নিকাণ্ডের কারণ উদ্ঘাটনে তদন্ত শুরু করেছে ফায়ার সার্ভিস। এ ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে ছাত্রাবাসের এক স্টাফকে আটকও করা হয়েছে।

হেনানের প্রধান শহর নানইয়াংয়ের সংলগ্ন ইয়ানসানপু গ্রামের এই স্কুলটি সম্পর্কে এখনো বিশেষ কোনো তথ্য জানা যায়নি। এমনকি নিহতদের মধ্যে শিক্ষার্থীর সংখ্যা কত, সে সম্পর্কেও নিশ্চিত হতে পারেনি সিনহুয়া।

সামাজিক যোগাযোগমাধ্যমে স্কুলটির বিভিন্ন ছবি ঘুরে বেড়াচ্ছে। কোনো ছবি অগ্নিকাণ্ডের আবার কোনো ছবি স্কুলটির শিক্ষা কার্যক্রমের। যেমন একটি ছবিতে দেখা গেছে, স্কুল ইউনিফর্ম পরা একদল শিক্ষার্থী সারি বেঁধে বসে ক্যালিগ্রাফি চর্চা করছে।

স্কুলটিতে অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যাপক ক্ষুব্ধ হয়েছেন চীনা নেটিজেনদের একাংশ। দেশটির সামাজিক যোগাযোগমাধ্যম ওয়েইবোতে এক নেটিজেন লেখেন, এটা খুবই ভয়ঙ্কর। ১৩টি পরিবারের ১৩ জন নিমিষে শেষ হয়ে গেলো। যদি এই ঘটনার সঙ্গে সংশ্লিষ্টদের যথাযথ শাস্তি না দেওয়া হয়, তাহলে মৃতদের আত্মা শান্তি পাবে না।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2023 The Daily Sky
Theme Developed BY ThemesBazar.Com