শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ১১:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
পরীক্ষা নয়, এবারও ফলের ভিত্তিতে একাদশে ভর্তি এমন বিভেদ চললে শেখ হাসিনা তালি বাজাবেন : রিজভী আওয়ামী লীগ বিদেশ থেকে উঁকিঝুকিঁ দিচ্ছে, তৎপরতার মুরোদ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ভূমি অফিসে ডিসি’র আকস্মিক অভিযান, চার কর্মকর্তা বরখাস্ত ছাগল–কাণ্ডের মতিউরের দুর্নীতি মামলার বিচার শুরু সম্মিলিত অংশগ্রহণেই পরিচ্ছন্ন বাংলাদেশ গড়া সম্ভব: প্রধানমন্ত্রী সমকামিতার অভিযোগ: ঢাকা বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলাবিধিতে কী আছে ক্ষেত থেকে ভোক্তা, কাঁচা মরিচের কেজিতে বেড়ে যাচ্ছে ২৫০-৩০০ টাকা দুবাইয়ে কারাগার থেকে মুক্তি পেয়েছেন বেনজীর নতুন ডিএজি-এএজিদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান অ্যাটর্নি জেনারেলের

ছাগল–কাণ্ডের মতিউরের দুর্নীতি মামলার বিচার শুরু

  • আপডেট সময় সোমবার, ৩ আগস্ট, ২০২৬, ৩.৩০ পিএম
ছবি: সংগৃহীত

টিডিএস ডেস্ক॥



ঢাকার বিভাগীয় স্পেশাল জজ আদালত জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক কর্মকর্তা মতিউর রহমানের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় অভিযোগ গঠন করেছেন। এর মধ্য দিয়ে বহুল আলোচিত এ দুর্নীতি মামলার বিচার আনুষ্ঠানিকভাবে শুরু হলো।

সোমবার (৩ আগস্ট) ঢাকার বিভাগীয় স্পেশাল জজ বি এম তারিকুল কবীর অভিযোগ গঠনের আদেশ দেন। একই সঙ্গে মামলার সাক্ষ্য গ্রহণের জন্য আগামী ১৪ সেপ্টেম্বর দিন ধার্য করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী আরিফুল ইসলাম।

এর আগে আদালতে মতিউর বলেন, ‘ছাগল–কাণ্ড আমার জীবনে অভিশাপ।’

আদালত সূত্র জানায়, মামলা থেকে অব্যাহতি চেয়ে আসামিপক্ষের করা আবেদন আদালত খারিজ করে দেন। পাশাপাশি জামিন আবেদনও নামঞ্জুর করা হয়। পরে অভিযোগ গঠন শেষে মতিউর রহমানকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক।

দুর্নীতি দমন কমিশন (দুদক) ২০২৪ সালের ১৫ ডিসেম্বর মামলাটি দায়ের করে। তদন্ত শেষে চলতি বছরের ৩ ফেব্রুয়ারি কমিশন অভিযোগপত্র অনুমোদন দেয়।

অভিযোগপত্রে বলা হয়েছে, মতিউর রহমান তার সম্পদ বিবরণীতে ১ কোটি ২৪ লাখ ২৫ হাজার ২১১ টাকার সম্পদের তথ্য গোপন করেছেন। এছাড়া সরকারি চাকরিজীবী হিসেবে ক্ষমতার অপব্যবহার, ঘুষ ও দুর্নীতির মাধ্যমে তিনি ৫ কোটি ৪০ লাখ ৯৭ হাজার ৬৭২ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করেছেন বলে অভিযোগ আনা হয়েছে।

এর আগে ২০২৫ সালের ১৪ জানুয়ারি ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) মতিউর রহমানকে গ্রেপ্তার করে। এরপর থেকে তিনি কারাগারেই রয়েছেন।

২০২৪ সালের কোরবানির ঈদে সাদিক অ্যাগ্রো থেকে প্রায় ১৫ লাখ টাকা মূল্যের একটি ছাগল কেনাকে কেন্দ্র করে মতিউরের ছেলেকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়। এরপরই মতিউর রহমানের সম্পদ ও আয় নিয়ে বিভিন্ন অভিযোগ সামনে আসে এবং বিষয়টি নিয়ে দুদকের তদন্ত শুরু হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2023 The Daily Sky
Theme Developed BY ThemesBazar.Com