বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৪:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ব্যাংকে অডিট চলাকালে ম্যানেজারের ‘আত্মহত্যা’, নেপথ্যে কী? থানায় ৩ অডিট সদস্য শাহজাদপুরে কোটি টাকার খাস জমি জবরদখল: অভিযান চালিয়ে সরঞ্জাম জব্দ করল প্রশাসন ১৭ বছরে অর্থনীতি ধ্বংস করে গেছে স্বৈরাচার, পুনরুদ্ধারে লড়ছে সরকার: শামা ওবায়েদ নির্বাচনে বিজেপির প্রার্থী হলেন কোয়েল মল্লিক গরু ‘চুরি’ করে ছেলের বউভাত: গ্রেপ্তার বাবা ২০৩০ সালের মধ্যে শীর্ষ ৩০ অর্থনীতির একটি হতে পারে বাংলাদেশ: ইইউ রাষ্ট্রদূত জামিন নামঞ্জুর, আখতারুজ্জামান কারাগারে ২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২৫২ টাকা রাজধানীর বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর সওজের মদ্যপ প্রকৌশলীকে ঘিরে বিতর্ক, সরকারের ভাবমূর্তি  ক্ষুন্নের অভিযোগ

ছেলেকে জিম্মি করে মাকে দলবদ্ধ ধর্ষণ: অভিযুক্তদের বাড়িঘর ভাঙচুর

  • আপডেট সময় মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬, ৭.১২ পিএম

ময়মনসিংহ প্রতিনিধি॥



ময়মনসিংহের গফরগাঁওয়ে ১৪ বছর বয়সী ছেলেকে জিম্মি করে প্রবাসীর স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণের ঘটনায় অভিযুক্তদের বসতবাড়ি ভাঙচুর করেছে বিক্ষুব্ধ জনতা। ইতোমধ্যে ভাঙচুরের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

স্থানীয় সূত্র জানায়, গত বৃহস্পতিবার রাতে চর আলগী ইউনিয়নে প্রবাসীর বাড়িতে ডাকাতি ও প্রবাসীর স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনাটি ঘটে। এ ঘটনা জানাজানি হওয়ার পর এলাকাজুড়ে ক্ষোভের সঞ্চার হয়। একপর্যায়ে রোবেল মাস্টার (৪৫) ও লিয়াকত আলী আকন্দের (৪০) নেতৃত্বে স্থানীয় ২০-৩০ জন লোক একজোট হয়ে অভিযুক্তদের বাড়িঘরে হামলা চালায় এবং ঘরবাড়ি গুঁড়িয়ে দেয়।

ভাঙচুরের পর স্থানীয় বাসিন্দা লিয়াকত আলী আকন্দ বলেন, ‘এমন ন্যক্কারজনক ও জঘন্য ঘটনা যারা ঘটিয়েছে, সমাজে তাদের বসবাস করার কোনো অধিকার নেই। এদের দৃষ্টান্তমূলক বিচার না হলে সমাজে ভালো মানুষ বসবাস করতে পারবে না।’

আসন্ন চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী রোবেল মাস্টার বলেন, ‘ঘটনাটি সামাজিক নিরাপত্তার জন্য মারাত্মক হুমকি। এলাকার ক্ষুব্ধ ও সচেতন জনগণ এক হয়ে ধর্ষণকারীদের ঘরবাড়ি গুঁড়িয়ে দিয়েছে। একই সঙ্গে অপরাধীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে চরআলগী ব্রিজের সামনে সর্বস্তরের জনগণের উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।’

উল্লেখ্য, বৃহস্পতিবার রাতের ওই ঘটনায় ভুক্তভোগী নারী বাদী হয়ে গফরগাঁও থানায় পাঁচজনকে আসামি করে মামলা দায়ের করেন। আসামিরা হলেন- শরীফ (২৩), তার ভাই আরিফ (২১), ফাহিম (২২), রাজীব (২৩) ও এনামুল (২২)। পুলিশ ইতোমধ্যে রাজিব নামের এক আসামিকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে।

গফরগাঁও থানার কর্তব্যরত কর্মকর্তা (ডিউটি অফিসার) উপপরিদর্শক (এসআই) মোরাদ খান বলেন, আসামিদের বাড়িঘরে হামলা ও ভাঙচুরের ঘটনা কেউ থানায় জানায়নি। তবে বিষয়টি আমরা খোঁজ নিয়ে দেখছি।

ফটোকার্ড ডাউনলোড

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2023 The Daily Sky
Theme Developed BY ThemesBazar.Com