বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৫:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ই-সিগারেট ও নিকোটিন পাউচ নিষিদ্ধের দাবি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের মিষ্টির পদত্যাগ গ্রহণ করে আসন শূন্য ঘোষণা বাকৃবি শিক্ষার্থীদের সাফল্য: ফুড সিস্টেমস ইনোভেশন চ্যালেঞ্জে শীর্ষ ছয়ে বাংলাদেশ জান্নাতুল টুম্পার নির্দেশনায় প্রথমবার অভিনয়ে তমালিকা ও সাঈদ বাবু স্পিকারের সঙ্গে দেখা করলেন ফেরদৌসী মিষ্টি, পদত্যাগের প্রশ্নে বললেন ‘তদন্ত হোক’ জমি ঘুস: উপ-সচিবসহ পাঁচজনের নামে মামলা সাংবাদিকের বাড়িতে হামলা-লুটপাট: জড়িতদের গ্রেপ্তারের দাবিতে হাটিকুমরুলে মানববন্ধন দন্তচিকিৎসক, পানির লাইনের মিস্ত্রি যেভাবে উড়োজাহাজ ‘বিধ্বস্ত’ হওয়া ঠেকান ফেনীর ‘মুহুরী-কহুয়া’ সেচ প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সার ডিলার নিয়োগে নানামুখী অনিয়ম, এমপিরাও তদবিরে

জমি ঘুস: উপ-সচিবসহ পাঁচজনের নামে মামলা

  • আপডেট সময় বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬, ৪.৩৫ পিএম

টিডিএস ডেস্ক॥



কক্সবাজারে নামজারি করে দেওয়ার বিনিময়ে ঘুস হিসাবে ৯ শতক জমি লিখে নেওয়ার অভিযোগে অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগের উপসচিব পঙ্কজ বড়ুয়াসহ পাঁচজনের বিরুদ্ধে মামলার অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মঙ্গলবার ঢাকায় দুদকের প্রধান কার্যালয় থেকে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সংস্থার সহকারী পরিচালক তানজীর আহমেদ। প্রাথমিক অনুসন্ধানে অভিযোগ প্রমাণিত হওয়ায় এখন মামলা হচ্ছে।

কক্সবাজার সদর উপজেলার সাবেক সহকারী কমিশনার (ভূমি) পঙ্কজ বড়ুয়া ছাড়াও অনুমোদিত মামলার আসামিরা হলেন-কক্সবাজার সদর উপজেলার সদর ইউনিয়ন ভূমি অফিসের সাবেক ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তা সৈয়দ নূর, ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা আবুল হোসেনের শ্যালক মফিজুর রহমান, সাবেক ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তা সৈয়দ নূরের শ্যালক ইফতেখারুল হাসান ও পঙ্কজ বড়ুয়ার দাদিশাশুড়ি দীপিকা বড়ুয়া। ওই ভূমি অফিসের সাবেক ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা আবুল হোসেন মারা যাওয়ায় তাকে অভিযোগ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

দুদকের অনুসন্ধানে জানা যায়, আদালত থেকে ডিক্রি পেয়ে কক্সবাজার মৌজার ৩০ শতক জমির নামজারি খতিয়ান করার জন্য রেকর্ডপত্র জমা দেন জমির মালিক। কিন্তু নামজারি করে দেওয়ার নামে তার কাছে ঘুস হিসাবে জমি দাবি করা হয়। পরে বাধ্য হয়ে জমির মালিক একটি অপ্রত্যাহারযোগ্য পাওয়ার অব অ্যাটর্নি দলিলে ২০১৭ সালের ৩০ এপ্রিল মোট ৯ শতক জমি রেজিস্ট্রি করে দেন।

এর মধ্যে ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা আবুল হোসেনের পক্ষে তার শ্যালক মফিজুর রহমানের নামে ৩ শতক, ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তা সৈয়দ নূরের পক্ষে তার শ্যালক ইফতেখারুল হাসানের নামে ৩ শতক এবং সহকারী কমিশনার (ভূমি) পঙ্কজ বড়ুয়ার পক্ষে তার দাদিশাশুড়ি দীপিকা বড়ুয়ার নামে ৩ শতক জমি রেজিস্ট্রি করা হয়।

অনুসন্ধানে অপরাধ প্রমাণিত হওয়ায় দণ্ডবিধির ১৬১/১৬২/১০৯ ধারা এবং ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় অভিযুক্তদের বিরুদ্ধে মামলা করার অনুমোদন দেওয়া হয়েছে।

ফটোকার্ড ডাউনলোড

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2023 The Daily Sky
Theme Developed BY ThemesBazar.Com