শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
তামাক ও নিকোটিন পণ্যের ব্যবহার ও বিস্তার রোধে যথাযথ পদক্ষেপের দাবী প্রজ্ঞার দেশে প্রাথমিকভাবে ৪ ডিজিটাল ব্যাংকের অনুমোদন রাজধানীতে গাড়িচাপায় তরুণ নিহত: আদালতে ৯ লাখ টাকায় ‘আপসের’ কথা জানালেন আইনজীবী হাম উপসর্গে ঝরল আরও ৫ প্রাণ ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু সিসিটিভির ফুটেজ দেখিয়ে বিশ্ববিদ্যালয় ছাত্রীকে হেনস্তা ও চাঁদা দাবি, গ্রেপ্তার ৩ আগামী জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে: ইসি আনোয়ারুল ইসলাম রডের বদলে বাঁশ, সেতু নির্মাণে অনিয়ম: এলজিইডির তিন কর্মকর্তা–কর্মচারী সাময়িক বরখাস্ত বোয়িংয়ের আরও ১১ উড়োজাহাজ কিনতে চুক্তি বিমানের মোটরসাইকেল ও গাড়ি চালকদের জন্য পুলিশের ১২ নির্দেশনা

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ: সাংবাদিক দম্পতি নঈম ও ফরিদার বিরুদ্ধে মামলা করবে দুদক

  • আপডেট সময় বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬, ৭.২১ পিএম

দুজনের বিরুদ্ধেই ঘুষ, দুর্নীতি ও মানি লন্ডারিংয়ের অভিযোগ আনা হয়েছে



টিডিএস ডেস্ক॥



সাংবাদিক নঈম নিজাম ও তার স্ত্রী সাবেক সংসদ সদস্য ফরিদা ইয়াসমিনের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও অর্থ পাচারের অভিযোগে পৃথক দুটি মামলা করার অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

দুদকের ব্রিফিংয়ে বুধবার সংস্থার সচিব সাইদুর রহমান খান মামলা অনুমোদনের বিষয়টি সাংবাদিকদের বলেন।

নঈম নিজাম বাংলাদেশ প্রতিদিনের সাবেক সম্পাদক। তার স্ত্রী ফরিদা ইয়াসমিন জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য।

দুদকের তথ্য অনুযায়ী, নঈম নিজামের বিরুদ্ধে ২ কোটি ৮ লাখ ৫০ হাজার ১৩৫ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করে নিজের ভোগদখলে রাখার অভিযোগ রয়েছে। তার স্বার্থসংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নামে পরিচালিত ১৯টি ব্যাংক হিসাবে ৩৯ কোটি ৩৯ লাখ ৬১ হাজার ৯১৩ টাকা লেনদেনের তথ্যও পেয়েছে দুদক।

দুদকের অভিযোগ, দুর্নীতি ও ঘুষের মাধ্যমে পাওয়া অর্থ বা সম্পত্তির অবৈধ উৎস গোপন বা আড়াল করতে এসব অর্থ রূপান্তর, স্থানান্তর ও হস্তান্তর করা হয়েছে। এসব অভিযোগে নঈম নিজামের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন এবং মানিলন্ডারিং প্রতিরোধ আইনে মামলার অনুমোদন দেওয়া হয়েছে।

অন্যদিকে ফরিদা ইয়াসমিনের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার করে ২ কোটি ৭৪ লাখ ১৩ হাজার ১৮০ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ তুলেছে দুদক। তার স্বার্থসংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নামে পরিচালিত ১৭টি ব্যাংক হিসাবে ২১ কোটি ৯ লাখ ৩৪ হাজার ৮১৪ টাকা লেনদেনের তথ্য পাওয়া গেছে বলে দাবি করেছে সংস্থাটি।

দুদকের অভিযোগ, ঘুষ, দুর্নীতি ও মানি লন্ডারিংয়ের মাধ্যমে পাওয়া অর্থ দিয়ে এসব লেনদেন হয়েছে। অর্থের অবৈধ উৎস গোপন করতে তা রূপান্তর, স্থানান্তর ও হস্তান্তরের অভিযোগও আনা হয়েছে। এসব অভিযোগে ফরিদার বিরুদ্ধে দুর্নীতি প্রতিরোধ আইন এবং মানিলন্ডারিং প্রতিরোধ আইনে মামলার অনুমোদন দেওয়া হয়েছে। সূত্র: বিডিনিউজ২৪.কম

ফটোকার্ড ডাউনলোড

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2023 The Daily Sky
Theme Developed BY ThemesBazar.Com