সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০২:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
ব্যাংকে অডিট চলাকালে ম্যানেজারের ‘আত্মহত্যা’, নেপথ্যে কী? থানায় ৩ অডিট সদস্য শাহজাদপুরে কোটি টাকার খাস জমি জবরদখল: অভিযান চালিয়ে সরঞ্জাম জব্দ করল প্রশাসন ১৭ বছরে অর্থনীতি ধ্বংস করে গেছে স্বৈরাচার, পুনরুদ্ধারে লড়ছে সরকার: শামা ওবায়েদ নির্বাচনে বিজেপির প্রার্থী হলেন কোয়েল মল্লিক গরু ‘চুরি’ করে ছেলের বউভাত: গ্রেপ্তার বাবা ২০৩০ সালের মধ্যে শীর্ষ ৩০ অর্থনীতির একটি হতে পারে বাংলাদেশ: ইইউ রাষ্ট্রদূত জামিন নামঞ্জুর, আখতারুজ্জামান কারাগারে ২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২৫২ টাকা রাজধানীর বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর সওজের মদ্যপ প্রকৌশলীকে ঘিরে বিতর্ক, সরকারের ভাবমূর্তি  ক্ষুন্নের অভিযোগ

টাকায় এলসি খুলতে চায় বিকেএমইএ

  • আপডেট সময় বুধবার, ২৮ ডিসেম্বর, ২০২২, ৮.৩৩ এএম

এফবিডি ডেস্ক॥

ডলার সংকটে প্রয়োজনীয় পণ্য আমদানি করা যাচ্ছে না। রপ্তানির ডলার পেতেও ব্যাপক সমস্যা তৈরি হচ্ছে। এমন পরিস্থিতিতে টাকায় এলসি খোলার অনুমতি চায় পোশাকশিল্পের মালিকদের সংগঠন বিকেএমইএ।

বুধবার (২৮ ডিসেম্বর) বাংলাদেশ ব্যাংকের সঙ্গে বিকেএমইএ ও বিটিএমএর এক বৈঠক শেষে এসব কথা জানানো হয়।

এ সময় বিকেএমইএর নির্বাহী সভাপতি মোহাম্মদ হাতেম বলেন, বর্তমান সময়ে আমরা কঠিন সময় পার করছি। পণ্য রপ্তানি করলে অনেক সময় ডলার দিতে দেরি করে বায়ার। এর ফলে আমরাও নতুন করে এলসি খুলতে ডলার দিতে পারি না। এমন পরিস্থিতিতে আমরা বাংলাদেশ ব্যাংকে টাকায় এলসি দায় পরিশোধে অনুমতি চেয়েছি। বাংলাদেশ ব্যাংক বিষয়টি বিবেচনা করবেন বলে জানিয়েছে। আমরা সীমিত সময়ের জন্য এই সুবিধা চেয়েছি।

এ ছাড়াও তিনি বলেন, জানুয়ারির দিকে ডলার সংকট কেটে যাবে বলে বিভিন্ন পক্ষ থেকে বলা হয়। তবে আমি মনে করি, জানুয়ারি-ফেব্রুয়ারিতে ডলার সংকট কেটে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। যদি সংকট না থাকে তাহলে তো অবশ্যই ভালো। এই সংকটের সময় আমাদের পণ্য যেনো দেশের মধ্যে কেনা হয়, সেই অনুরোধ জানিয়েছি। এতে সব ডলার দেশের মধ্যেই থাকবে।

 

ফটোকার্ড ডাউনলোড

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2023 The Daily Sky
Theme Developed BY ThemesBazar.Com