বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০২:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
পরীক্ষা নয়, এবারও ফলের ভিত্তিতে একাদশে ভর্তি এমন বিভেদ চললে শেখ হাসিনা তালি বাজাবেন : রিজভী আওয়ামী লীগ বিদেশ থেকে উঁকিঝুকিঁ দিচ্ছে, তৎপরতার মুরোদ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ভূমি অফিসে ডিসি’র আকস্মিক অভিযান, চার কর্মকর্তা বরখাস্ত ছাগল–কাণ্ডের মতিউরের দুর্নীতি মামলার বিচার শুরু সম্মিলিত অংশগ্রহণেই পরিচ্ছন্ন বাংলাদেশ গড়া সম্ভব: প্রধানমন্ত্রী সমকামিতার অভিযোগ: ঢাকা বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলাবিধিতে কী আছে ক্ষেত থেকে ভোক্তা, কাঁচা মরিচের কেজিতে বেড়ে যাচ্ছে ২৫০-৩০০ টাকা দুবাইয়ে কারাগার থেকে মুক্তি পেয়েছেন বেনজীর নতুন ডিএজি-এএজিদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান অ্যাটর্নি জেনারেলের

ট্রাক শ্রমিক ইউনিয়ন অফিসে ভাঙচুর, তিন ঘণ্টা সড়ক অবরোধ

  • আপডেট সময় মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫, ৩.৩২ পিএম


স্টাফ রিপোর্টার॥



সিরাজগঞ্জ ট্রাক শ্রমিক ইউনিয়নের অফিসে হামলা ও ভাঙচুরের ঘটনার প্রতিবাদে টানা তিন ঘণ্টা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন ট্রাক শ্রমিকরা। মঙ্গলবার (০২ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টা থেকে রেলগেট এলাকায় শুরু হওয়া এ অবরোধে পুরো এলাকার যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।

শ্রমিকদের অভিযোগ, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সানোয়ার হোসেন সানু তার সহযোগীদের নিয়ে হঠাৎই ইউনিয়ন অফিসে ঢুকে ভাঙচুর চালান। এসময় দায়িত্বপ্রাপ্ত স্টাফকে মারধর করা হয়। ঘটনার পরও কোনো ব্যবস্থা না নেওয়ায় শ্রমিকদের ক্ষোভ আরও বাড়ে এবং তারা সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভে নামেন।

ট্রাক শ্রমিক হালিম বলেন, “শানু ও তার লোকজন অফিসে ঢুকে সবকিছু লন্ডভন্ড করেছে। অফিস স্টাফকেও মারধর করা হয়েছে। ন্যায়বিচার না পাওয়ায় আমরা আন্দোলন ছাড়া উপায় দেখিনি।”

অবরোধ চলাকালীন রেলগেট এলাকা জুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং দুপাশে দীর্ঘ যানজট তৈরি হয়। শ্রমিকরা জানান, দায়ীদের গ্রেপ্তার ও শাস্তির নিশ্চয়তা ছাড়া তারা আন্দোলন থেকে সরে আসবেন না।

পরে জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ভিপি শামীম খান ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের সঙ্গে কথা বলেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। তার আশ্বাসের পর শ্রমিকরা অবরোধ তুলে নেন। ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2023 The Daily Sky
Theme Developed BY ThemesBazar.Com