শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁও-১ আসনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন রবিবার সয়াবিন তেল নিয়ে ফের কারসাজি এক সিনেমার পরেই অভিনয় ছাড়েন শাহরুখের নায়িকা, স্বামী ৪৮ হাজার কোটি রুপির মালিক মেঘনায় ট্রলারডুবি: ৩ ছেলে-মেয়ের লাশ উদ্ধার, এখনো নিখোঁজ বাবা হামের বিশেষ টিকাদান কর্মসূচি শুরু, টিকা পাবে ৩৪ লাখ শিশু আপত্তিকর অবস্থায় ইবির শিক্ষার্থী যুগল আটক, আজ বিয়ে পুলিশের উদ্দেশে স্বরাষ্ট্রমন্ত্রী: ফ্যাসিবাদের সঙ্গে যোগাযোগ রাখলে, শৃঙ্খলা না মানলে কঠোর ব্যবস্থা হাম ও উপসর্গে একদিনে আরও ৩ মৃত্যু, আক্রান্ত ১ হাজার ২৬৫ এক্সপ্রেসওয়েতে দাঁড়িয়ে থাকা বাসে আরেক বাসের ধাক্কা, নিহত ৩ ডেঙ্গুতে সেপ্টেম্বরের ২৫ দিনে ১১৪ মৃত্যু, চলতি বছরে আক্রান্ত ৭০ হাজার ছাড়াল

ঠাকুরগাঁও-১ আসনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন রবিবার

  • আপডেট সময় শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ২.৩৮ পিএম

অনলাইন ডেস্ক॥



ঠাকুরগাঁও-১ আসনে উপ-নির্বাচনে সম্ভাব্য প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের শেষ দিন আগামীকাল রবিবার (২৭ সেপ্টেম্বর)। আজ নির্বাচন কমিশনের (ইসি) নির্বাচন শাখার কর্মকর্তারা বিষয়টি জানান।

এ উপ-নির্বাচনে রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করছেন ঠাকুরগাঁও জেলা নির্বাচন কর্মকর্তা এবং সহকারী রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করছেন অতিরিক্ত জেলা নির্বাচন অফিসার ঠাকুরগাঁও, উপজেলা নির্বাচন অফিসার রুহিয়া, উপজেলা নির্বাচন অফিসার ভুল্লি।

তফসিল অনুযায়ী, ২৭ সেপ্টেম্বর মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। মনোনয়পত্র বাছাই করা হবে ২৯ সেপ্টেম্বর।

রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়ের করা যাবে ৩০ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত এবং আপিল নিষ্পত্তি করা যাবে ৬ অক্টোবর পর্যন্ত।

নির্বাচনে কোনো প্রার্থী প্রার্থিতা প্রত্যাহার করতে পারবে ৭ অক্টোবর এবং প্রতীক বরাদ্দ দেওয়া হবে ৮ অক্টেবর। আর ভোটগ্রহণ হবে ২৯ অক্টোবর।

গত ২২ আগস্ট মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আসনটি শূন্য ঘোষণা করে সংসদ সচিবালয়। এতে বলা হয়-সংবিধানের ৫০(৪) অনুচ্ছেদ অনুযায়ী, গত ২১ আগস্ট তিনি রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণের দিন থেকে আসনটি শূন্য হয়েছে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠাকুরগাঁও-১ আসনে নির্বাচিত হয়েছিলেন। গত ২০ আগস্ট সংসদ সদস্যদের ভোটে তিনি দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হন।

ফটোকার্ড ডাউনলোড

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2023 The Daily Sky
Theme Developed BY ThemesBazar.Com