মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০১:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ব্যাংকে অডিট চলাকালে ম্যানেজারের ‘আত্মহত্যা’, নেপথ্যে কী? থানায় ৩ অডিট সদস্য শাহজাদপুরে কোটি টাকার খাস জমি জবরদখল: অভিযান চালিয়ে সরঞ্জাম জব্দ করল প্রশাসন ১৭ বছরে অর্থনীতি ধ্বংস করে গেছে স্বৈরাচার, পুনরুদ্ধারে লড়ছে সরকার: শামা ওবায়েদ নির্বাচনে বিজেপির প্রার্থী হলেন কোয়েল মল্লিক গরু ‘চুরি’ করে ছেলের বউভাত: গ্রেপ্তার বাবা ২০৩০ সালের মধ্যে শীর্ষ ৩০ অর্থনীতির একটি হতে পারে বাংলাদেশ: ইইউ রাষ্ট্রদূত জামিন নামঞ্জুর, আখতারুজ্জামান কারাগারে ২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২৫২ টাকা রাজধানীর বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর সওজের মদ্যপ প্রকৌশলীকে ঘিরে বিতর্ক, সরকারের ভাবমূর্তি  ক্ষুন্নের অভিযোগ

ঢাকায় অমিত শাহ’র মন্তব্যের তীব্র প্রতিবাদ

  • আপডেট সময় সোমবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৪, ৮.৫১ পিএম
ছবি: সংগৃহীত

সোমবার (২৩ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয় ঢাকায় নিযুক্ত ভারতের ডেপুটি হাইকমিশনারের কাছে হস্তান্তর করা নোটে এ প্রতিবাদ জানায়।

টিডিএস ডেস্ক॥

ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ’র সাম্প্রতিক ঝাড়খন্ড সফরে বাংলাদেশি নাগরিকদের নিয়ে করা মন্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়েছে ঢাকা। সোমবার (২৩ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয় ঢাকায় নিযুক্ত ভারতের ডেপুটি হাইকমিশনারের কাছে হস্তান্তর করা নোটে এ প্রতিবাদ জানায়।

নোটে চরম অসন্তোষ প্রকাশ করেছে বাংলাদেশ। একইসঙ্গে ভারত সরকারকে রাজনৈতিক নেতাদের এ ধরনের আপত্তিকর এবং অগ্রহণযোগ্য মন্তব্য থেকে বিরত থাকার পরামর্শ দেওয়ার আহ্বান জানিয়েছে।

মন্ত্রণালয় আরও জোর দিয়েছে যে, প্রতিবেশী দেশের দায়িত্বশীল নাগরিকদের অবস্থান থেকে আসা এ ধরনের মন্তব্য দুটি বন্ধুত্বপূর্ণ দেশের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা ও বোঝাপড়ার মনোভাবকে ক্ষুণ্ন করে।

ভারতীয় সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফ বলছে, গত শুক্রবার ঝাড়খন্ডের সাহেবগঞ্জ জেলায় পরিবর্তন যাত্রা নামে একটি কর্মসূচিতে যোগ দেন অমিত শাহ। সেখানে তিনি ভাষণও দেন। এ সময় তিনি বাংলাদেশি অনুপ্রবেশকারীদের উদ্দেশ্যে হুমকি দেন। তিনি বলেন, ঝাড়খন্ডে বিজেপি সরকার গঠন করতে পারলে প্রত্যেক বাংলাদেশি অনুপ্রবেশকারীকে খুঁজে বের করে উল্টো ঝুলিয়ে রাখা হবে।

ফটোকার্ড ডাউনলোড

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2023 The Daily Sky
Theme Developed BY ThemesBazar.Com